এক্সপ্লোর

Iran Israel US War : ইরান-আমেরিকার আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তান, 'দালাল দেশ' হতে পারব না, বলল দিল্লি

S Jaishankar All Party Meet : বুধবার সর্বদলীয় সভায় বিরোধীদের সেই প্রশ্নের জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) । কী বলেছেন বিদেশমন্ত্রী ?

S Jaishankar : পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে ইরান-আমেরিকার (Iran Israel US War) মধ্যে মধ্যস্থতাকারী হয়েছে পাকিস্তান। যা নিয়ে মোদি সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করছে বিরোধীরা। বুধবার সর্বদলীয় সভায় বিরোধীদের সেই প্রশ্নের জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) । 

কী বলেছেন বিদেশমন্ত্রী
এদিন সর্বদলীয় সভায় বিরোধীদের প্রশ্নের মুখে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত নিজেকে 'দালাল দেশ' বলে পরিচিত করতে চায় না। মূলত, পাকিস্তান আমেরিকা-ইরানের মধ্যে মধ্যস্থতা করায় উদ্বেগ প্রকাশ করেছিলেন বিরোধীরা। যা নিয়ে এদিন সংসদে সর্বদলীয় সভা ডাকে সরকার। যেখান উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

আলোচনায় মধ্যস্থতা করতে চায় পাকিস্তান
সম্প্রতি দুই দেশের মধ্যে শান্তি আলোচনা নিয়ে মুখ খোলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্য়ে মধ্যস্থতা করতে তারা প্রস্তুত। এি কাজের জন্য তারা নিজেদের সম্মানিত বোধ করছেন। পাকিস্তানের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই আমেরিকার বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

কোথায় হবে এই আলোচনা
পাকিস্তানের গোয়েন্দা বিভাগের মাধ্যমে এই বার্তা ইতিমধ্যেই ইরানের কাছে পাঠানো হয়েছে । যা পরবর্তী পর্যায়ে পাক বিদেশমন্ত্রী ইশাক দার ও ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরকচির মধ্যে হবে। সূত্রের খবর, তেহরান এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে তাদের কাছে এই বিষয়ে বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। তেহরান বলেছে, এই আলোচনার বিষয়ে এগোতে হলে পাকিস্তান বা তুরস্কে বৈঠক হতে পারে। যদিও এই বিষয়ে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করেনি ইরান। এই আলোচনার সময় ও স্থানের বিষয়ে কোনও কথা বলা হয়নি সরকারিভাবে।

আলোচনার বিষয় নস্যাৎ করেছে ইরান
তবে পিছনের দরজা দিয়ে আলোচনার বিষয় এগোলেও এই বৈঠকের বিষয়টি নস্যাৎ করে দিয়েছে তেহরান। তারা বলেছে, আমেরিকার সঙ্গে আলোচনা বা দরাদরি হচ্ছে না। আমেরিকা ও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আগের কঠোর অবস্থানই বজায় রেখেছে ইরান। সিনিয়র ইরানের আধিকারিক জানিয়েছেন, আমেরিকা ইরানের সঙ্গে যা করেছে, তা কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।    

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী জানান, হরমুজ খোলা ও দুই দেশের মধ্যে দ্রুত শান্তির ফিরে আসার বিষয়ে তারা আশাবাদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget