এক্সপ্লোর

Iran Vs Israel: নিহত খামেনেই, অশান্তির আঁচ করাচিতেও, আমেরিকান কনস্যুলেটে হামলা-ভাঙচুর

Khamenei Death: কনস্যুলেটের একটা অংশে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে। শক্তপোক্ত লাঠি দিয়ে ভাঙা হয়েছে জানলার কাচ। 

Iran Vs Israel: ইরানে যৌথ হামলা আমেরিকা এবং ইজরায়েলের। নিহত ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেই। পাল্টা জবাব ইরানেরও। অশান্তি আঁচ পাকিস্তানের করাচিতেও। জানা গিয়েছে, পাকিস্তানের করাচির আমেরিকান কনস্যুলেটে জোর করে ঢুকে পড়ে একদল লোক। তাণ্ডব চালায় তারা। কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাথর ছুড়ছিল বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিল বিক্ষোভকারীরা। তাদের সরাতেই এই ব্যবস্থা নেয় পুলিশ। আরেকটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদল লোক গেট দিয়ে ঢুকে পড়েছে কনস্যুলেটের ভিতরে। জানলার কাচ ভাঙার চেষ্টা করতেও দেখা গিয়েছে তাদের। মূল বিল্ডিংয়ে ঢোকার জন্য চেষ্টা করতে দেখা গিয়েছে একদল বিক্ষোভকারীকে। তাদের মধ্যে অনেকেরই মুখ ঢাকা রয়েছে কাপড়ে। কারও হাতে রয়েছে খামেনেইয়ের ছবি। কনস্যুলেটের একটা অংশে আগুন লাগানোরও চেষ্টা করা হয়েছে। শক্তপোক্ত লাঠি দিয়ে ভাঙা হয়েছে জানলার কাচ। 

ইরানে নিহত আয়াতোল্লা খামেনেই। আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলার মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ শাসকের। এই ঘটনার প্রতিবাদে করাচির আমেরিকান কনস্যুলেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন অনেকেই। ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। করাচির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। সেখানেই রয়েছে মৃতদের দেহ। Edhi Foundation রেসকিউ সার্ভিসের মুখপাত্র মহম্মদ আমিন নামের এক ব্যক্তি সংবাদ সংস্থার এএফপি- কে এইসব তথ্য জানিয়েছেন। আহত এবং নিহতদের অনেকের শরীরের বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছেন তিনি। 

উত্তপ্ত পশ্চিম এশিয়া। দুবাইয়ে আটকে পড়েছে পুনের স্কুলের ৮৪ জন পড়ুয়া-শিক্ষক। আটকে পড়া পড়ুয়া-শিক্ষকদের দ্রুত ফেরাতে উদ্যোগী বিদেশমন্ত্রক। শিক্ষামূলক ভ্রমণের জন্য ওই পড়ুয়ারা গিয়েছিল দুবাই। কেউ ঘাবড়াবেন না, সবাইকে ফিরিয়ে আনা হবে, আটকে পড়া পড়ুয়া-শিক্ষকদের আশ্বাস স্কুলের। 

দুবাইয়ে আটকে পড়েছেন ব্যাডমিন্টন তারকা PV সিন্ধু। 'পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ক্রমশ ভয় বাড়ছে। বিমানবন্দরের যেখানে আমাদের রাখা হয়েছে, তার বাইরেই বিস্ফোরণ হয়েছে। দৌড়ে বেরিয়ে প্রাণে বেঁচেছেন আমার কোচ। আরও নিরাপদ জায়গায় আমাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে', এক্স হ্যান্ডলে পোস্ট ব্যাডমিন্টন তারকা সিন্ধুর। এখন তাঁরা ঠিক আছেন, সাহায্যের জন্য দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিদেশমন্ত্রককে ধন্যবাদ, পোস্ট সিন্ধুর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget