এক্সপ্লোর

Iran War : 'ইরান ফোন করে চুক্তি করতে চাইছে! আমি বলেছি, বড্ড দেরি করে ফেললে!', বড় দাবি মার্কিন প্রেসিডেন্টের

তেহরান কার্যত আমেরিকার কাছে একটা উপায় জানতে চাইছে, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। 


ওয়াশিংটন: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার একেবারে ভারতের গা ঘেঁষে। ভারত থেকে ফেরার সময়, ভারত মহাসাগরের বুকে ইরানের যুদ্ধজাহাজকে টর্পোডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। আমেরিকা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো মেরে, শত্রুপক্ষের জাহাজ ডোবাল তারা। ইরানও প্রত্যাঘাতের জন্য ফুঁসছে। এই পরিস্থিতিতে আরও এক বড় দাবি করে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর দাবি, বেকায়দায় পড়ে সমঝোতা করতে চাইছে ইরান। ফোন আসছে তাদের তরফে। বারবার বলছে, একটা চুক্তিতে আসুন। তেহরান কার্যত আমেরিকার কাছে একটা উপায় জানতে চাইছে, এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পের। 

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন , ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল যেভাবে চাপ তৈরি করেছে, তাতে তড়িঘড়ি একটি চুক্তি করার জন্য আবেদন জানাচ্ছে তেহরান।  মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করছে তারা। "ওরা ফোন করছে, বলছে 'আমরা কীভাবে চুক্তি করব?' আমি বলে দিয়েছি, তোমরা একটু দেরি করে ফেলেছ" হোয়াইট হাউসে ইন্টার মিয়ামি ফুটবল দলের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে দাবি করেন ট্রাম্প । তাঁর দাবি, ইরানের পরবর্তী নেতা আমেরিকাই তৈরি করবে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনেইয়ের ছেলে আলি মোজতবা খামেনেইকে পছন্দ করছেন না, বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের নৌবহর এক্কেবারে শেষ ! আমেরিকা শেষ করে দিয়েছে ওদের ২৪ টা যুদ্ধ জাহাজকে। তেহরানের মিসাইল আর ড্রোনের ভাঁড়ারও ফুরিয়ে গিয়েছে। খতম করেছে মার্কিন সেনা। ট্রাম্প ইরানের কূটনীতিকদের উদ্দেশে বলেন, তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মেনে নতুন ইরান , উন্নত ইরান তৈরির কথা ভাবেন। 

এদিকে  যুদ্ধ নিয়ে সেনেটে নতুন করে অক্সিজেন পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনেটের বেশির ভাগ সদস্যের রায় গিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই। ফলে যুদ্ধ বন্ধ বা ট্রাম্পের ক্ষমতা হ্রাসের প্রস্তাব বাতিল হয়ে গিয়েছে। সেনেট সদস্য়ের মধ্যে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন ৫২ জন। বিরোধিতা করেন ৪৭ জন।                     

তবে, আমেরিকার প্রেসিডেন্টের এই দাবি উড়িয়ে দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী  তাঁর বক্তব্য,  যুদ্ধবিরতির কোনও আর্জি জানানো হয়নি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনও প্রশ্নই নেই।                   

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget