এক্সপ্লোর

LPG Price Hike: সিলিন্ডার পিছু ২১৮ টাকা বাড়ল গ্যাসের দাম, এবার আরও দামি এলপিজি, মধ্যরাত থেকেই কার্যকর নতুন দাম!

Commercial LPG Price Hike: দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। এক লাফে সিলিন্ডার পিছু ২১৮ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। তবে সুখবর এটাই যে, রান্নার গ্যাসের দাম বাড়েনি।

আরও দামি হল গ্যাস। একে যুদ্ধের কারণে কমে গিয়েছে আমদানি। যে কারণে কিছুটা চাপের রয়েছেন দেশের গ্যাস প্রস্তুতকারী সংস্থাগুলো। সরকারের নির্দেশে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে রান্নার গ্যাস সরবরাহ করছে সংস্থাগুলো। আর এবার ফের দাম বাড়ল গ্যাসে। তবে সুখবর এটাই যে, রান্নার গ্যাসের দাম বাড়েনি।

দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের। এক লাফে সিলিন্ডার পিছু ২১৮ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের। এতদিন কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৯০ টাকা। আর এবার ২১৮ টাকা বেড়ে দাম হল ২ হাজার ২০৮ টাকা। উল্লেখ্য, পয়লা এপ্রিল মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম।

মার্চের প্রথম সপ্তাহে একসঙ্গে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস ও ঘরোয়া গ্যাসের। ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাসের দাম সেই সময় সিলিন্ডার প্রতি বেড়েছিল ৬০ টাকা। এই দাম বাড়ার আগে কলকাতায় ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা। মার্চে দাম বেড়ে ডোমেস্টিক সিলিন্ডারের দাম হয়েছিল ৯৩৯ টাকা।

সেই সময় একই ভাবে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসেরও। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সেই সময় ১১৫ টাকা বেড়েছিল। বেড়ে দাম হয়েছিল ১ হাজার ৯৯০ টাকা।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরানের হরমুজ প্রণালী ব্লক করে দেওয়ার ফলে ভারতের এলপিজি আমদানিতে টান পড়ে। এর ফলে, সরকার সিদ্ধান্ত নিয়েছিল দেশের বাড়িতে বাড়িতে যে ভাবে গ্যাস সিলিন্ডার পৌঁছায়, তাতে কোনও বদল আসবে না। বরং বাণিজ্যিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ কার্যকর করা হয়েছিল।

হিসাব বলছে ভারতে বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি মাসেই বাড়ছে বা কমছে। ভারতের এলপিজি প্রস্তুতকারী সংস্থাগুলোর দাবি, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর, বিশ্ববাজারে পরিশোধিত তেলের দাম ও মুদ্রার বিনিময় মূল্যের কারণেই এই দামের হেরফের ঘটে থাকে। আবার পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়ে যাওয়ায় গ্যাস নিয়ে চিন্তা বাড়তে থাকে। যদিও কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে যে ভারতে পেট্রোল, ডিজেল বা গ্যাসের মতো জ্বালানির অভাব এখনও নেই। এর পরও বেড়েছে গ্যাসের দাম। এর মধ্যে রান্নার গ্যাস বা বাণিজ্যিক গ্যাসের দামও বেড়েছে।

এই সবের মধ্যেই নির্বাচনী সভা থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, "এরা সিদ্ধান্ত নিয়েছে, বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিন নির্বাচন হবে, ২৯ তারিখ নির্বাচন, ৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার টাকা হবে। আর পেট্রোলের দাম ২০০ টাকা হবে, ডিজেলের দাম ২০০ টাকা হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget