এক্সপ্লোর

Babies Dumped in Septic Tank: হোমের সেপটিক ট্যাঙ্কে ৭৯৬ শিশুর সমাধি? গণকবর থেকে সামনে আসবে আরও তথ্য?

Ireland News: এই সমাধিই আয়ারল্যান্ডের ইতিহাসের সবচেয়ে করুণ এক অধ্যায়ের সাক্ষী হয়ে গেল বিশ্বের কাছে।

নয়া দিল্লি: সালটা ২০১৪। ইতিহাসবিদ ক্যাথরিন করলিস পুরনো মানচিত্র, সরকারি নথি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বেশ কিছু সমীক্ষা করছিলেন। সেই কাজ করতে করতে হঠাৎই নজরে আসে গোপন সমাধি। যদিও সেখানে নেই কোনও সমাধিফলক, শিলালিপি কিংবা নেই কোনও রেকর্ড! ইতিহাসবিদের মনে প্রশ্ন ওঠে এ তাহলে কীসের সমাধি? আয়ারল্যান্ডের গলওয়ের তুয়াম শহরে প্রাক্তন সেন্ট মেরিজ শিশু আশ্রমের (মাদার্স অ্যান্ড বেবি হোম) স্থানে গণকবরের প্রমাণ মিলেছে। গণকবরের সন্ধান পান শৌখিন ইতিহাসবিদ ক্যাথরিন করলিস।  সোমবার থেকে এই জায়গায় আনুষ্ঠানিক খননকাজ শুরু হচ্ছে। প্রায় দুই বছর ধরে খনন চলবে বলে মনে করা হচ্ছে। সেখানে শিশুদের একটি খেলার মাঠের পাশের ঘাসের বর্গাকার জায়গায় নামানো হয়েছে খননযন্ত্র।   

পরবর্তীতে এই সমাধিই আয়ারল্যান্ডের ইতিহাসের সবচেয়ে করুণ এক অধ্যায়ের সাক্ষী হয়ে গেল বিশ্বের কাছে। ২০১৪ সালে জানা যায়, দেশটির তুয়াম শহরের একটি পুরনো শিশু হোমের নিচে শত শত শিশুকে গণকবর দেওয়া হয়। একটি তালিকায় ৭৯৬ জনের মৃত্যুর বিষয় নথিভুক্ত থাকলেও তাদের কবরের সুনির্দিষ্ট তথ্য ছিল না।

ইতিহাসবিদ একটি লেখাতে জানিয়েছিলেন, ওই স্থানে আগে একটি সুয়ারেজ ছিল, যা ১৯৩৭ সালের পর বন্ধ হয়ে যায়। গত শতাব্দীর সত্তরের দশকে দুই শিশু এখানে খেলার সময় একটি কংক্রিট স্ল্যাব সরিয়ে হাড় দেখতে পায়। ক্যাথরিনের সংগ্রহ করা মৃত্যু তালিকায় ৭৯৬ শিশুর নাম থাকলেও তাদের কারো কবরের খোঁজ মেলেনি।                                

সানডে টাইমস জানিয়েছে, ২০১২ সালে স্থানীয় ইতিহাসচর্চার অংশ হিসেবে করলেস দাবি করেছিলেন, তুয়ামে ১৯২৫ থেকে ১৯৬১ সাল পর্যন্ত পরিচালিত সেই ক্যাথলিক হোমে মারা যাওয়া ৭৯৬ শিশুর কোনও কবরের রেকর্ড নেই। তিনি মনে করছেন, ১৯৭৫ সালে ওই হোমের পুরোনো যে সেপটিক ট্যাঙ্কে দুই শিশুর দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল, হয়তো সেখানে বাকিদের দেহাবশেষও রয়েছে।

প্রকাশিত রিপোর্টে খবর যে, সরকার স্বীকার করেছে এমন ৯ হাজার শিশুর মৃত্যু ঘটেছে আয়ারল্যান্ডের বিভিন্ন মাদার অ্যান্ড বেবি হোমে। এই প্রতিষ্ঠানগুলোতে অবিবাহিত মা ও তাঁদের সন্তানদের রাখা হতো। কিন্তু ধর্মীয়, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাদের ওপর নানা ধরনের নিপীড়নও চালানো হত। 

২০১৭ সালে বহু বছর আগে আবিষ্কৃত দুই শিশুর হাড়ের বিশ্লেষণে দেখা যায়—সেগুলো ১৯২৫ থেকে ১৯৬১ সালের মধ্যকারই। কিন্তু আইনি অনুমোদন ও বাজেট সংকটের কারণে খননকাজ বারবার পিছিয়ে যায়। এখনও অনেক পরিবার অপেক্ষায় আছেন তাদের ভাইবোন, সন্তান কিংবা আত্মীয়দের কোনো খোঁজ পাওয়ার আশায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget