এক্সপ্লোর

পাকিস্তানে একজনও হিন্দু আছে কি! দেওয়ালিতে হিন্দুদের শুভেচ্ছা জানানোয় ট্যুইটারে ব্যঙ্গ-বিদ্রূপ ইমরানকে

গতকাল পাকিস্তানের করাচি শহরের হিন্দুরা নিজেদের সীমিত গন্ডির মধ্যেই দেওয়ালি পালন করেন। পূজা নামে এক হিন্দু মহিলা বলেন, আমরা বর্ণময় রঙ্গোলি দিয়ে উত্সব পালন করতে এখানে এসেছি। রক্তের নয়, রঙের হোলি খেলেই উত্সব পালন করা কত সুন্দর, মনে হয় আমার।

ইসলামাবাদ: পাকিস্তানে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংখ্যাগুরুদের অত্যাচার, ধর্মীয় নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে বিশ্বজোড়া উদ্বেগ, দুশ্চিন্তার মধ্য়েই ইমরান খান হিন্দুদের দেওয়ালির শুভেচ্ছা জানিয়ে সোস্য়াল মিডিয়ায় তুমুল ব্য়ঙ্গ-বিদ্রুপের টার্গেট হলেন। শনিবার পাকিস্তানি হিন্দুরা দেওয়ালি পালন করেছেন, তবে ভয়ের বাতাবরণেই, যদিও প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, হিন্দুদের দেওয়ালির শুভেচ্ছা জানাই। নানা সময়েই অভিযোগ উঠেছে, পাকিস্তানে হিন্দুরা কোণঠাসা। জোর করে ধর্মবদল, হিন্দু পরিবারের মেয়েদের অপহরণ করে বিয়ে, ধর্ম বদলাতে বাধ্য করা-ভয়-ভীতির আবহে কাটাতে হয় হিন্দুদের। পাকিস্তান সৃষ্টির পর থেকে হিন্দুদের সংখ্যা দিনে দিনে হ্রাস পাচ্ছে বলে পরিসংখ্যানে প্রকাশ। এই প্রেক্ষাপটে ইমরানের গতকালের শুভেচ্ছার পরই ট্যুইটারেটিরা নানা মজাদার মন্তব্যে নিশানা করেছেন তাঁকে। যেমন একজন লিখেছেন, পাকিস্তানে আর একজনও হিন্দু কি আদৌ আছে? আমার তো মনে হয়, সবাই ইতিমধ্যেই ধর্ম বদলে ফেলেছে। যাই হোক, হ্যাপি দেওয়ালি! একজন লিখেছেন, ইমরানের ট্যুইটে যতগুলি অক্ষর আছে, পাকিস্তানে হিন্দুর সংখ্যা ততগুলিই। আরেকজন লিখেছেন, ইমরান খান, পিটিআই, একজনকেও কি পাকিস্তানে রেখেছ? গতকাল পাকিস্তানের করাচি শহরের হিন্দুরা নিজেদের সীমিত গন্ডির মধ্যেই দেওয়ালি পালন করেন। পূজা নামে এক হিন্দু মহিলা বলেন, আমরা বর্ণময় রঙ্গোলি দিয়ে উত্সব পালন করতে এখানে এসেছি। রক্তের নয়, রঙের হোলি খেলেই উত্সব পালন করা কত সুন্দর, মনে হয় আমার। পাকিস্তান অবশ্য আন্তর্জাতিক মহলের নিন্দা,সমালোচনার ধার ধারে না। বরাবর তারা পাল্টা হিন্দু সহ সংখ্যালঘুদের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দেয়। কিন্তু তারপরও যথারীতি তাদের ওপর হামলা, নির্যাতন ঘটেই চলেছে। হিন্দুদের পাশাপাশি হিংসা, গণহত্যা, আইনবহির্ভূত হত্যা, অপহরণ, ধর্ষণ, জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করা চলছে খ্রিস্টান, শিখ, আহমেদিয়া, শিয়াদের ওপরও। পাকিস্তানের থারপারকার জেলায় একটি ১৭ বছরের হিন্দু মেয়ে বছরখানেক আগে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। অভিযুক্ত ধর্ষণকারী জামিনে ছাড়া পেয়ে বাইরে বেরিয়েই তাকে এমন ভয় দেখায়, ব্ল্য়াকমেল করে যে, মেয়েটি গত ১ অক্টোবর আত্মহত্যাই করে। করাচিতে সম্প্রতি ১৩ বছরের একটি খ্রিস্টান মেয়ে আরজু রাজাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ইসলামে ধর্ম বদল করতে বাধ্য করে বিয়ে করে ৪৪ বছর বয়সি আলি আজহার নামে এক ব্যক্তি।

সেরা শিরোনাম

Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Kolkata Fire: কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?
কলকাতার 'শিখা ইন' যেন 'মৃত্যুপুরী' ! প্রাণ বাঁচাতে কেউ দিয়েছেন ঝাঁপ, কেউ দাঁড়িয়েন কার্নিসে, ঠিক কী ঘটেছিল মাঝরাতে ?

ভিডিও

Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE
BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget