এক্সপ্লোর

নেপালকে ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন কি এই' ওলি-ঘনিষ্ঠ' সুন্দরী চিনা রাষ্ট্রদূত?

একটি অনুষ্ঠানে নেপালের গয়না এবং লেহেঙ্গা চোলি পরে, লোকসঙ্গীতের তালে নাচতে দেখা যায় চিনের রাষ্ট্রদূত ইয়ানকিকে। তাঁর নাচে মুগ্ধ হয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রীও।

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত সংঘাতের মধ্যেই নয়াদিল্লির দিকে চোখ রাঙাতে শুরু করেছে নেপাল। যার নেপথ্যেও বেজিংয়ের হাত রয়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা। সম্প্রতি নেপালের মানচিত্র বিতর্কই তার প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, এই কাজে চিন ব্যবহার করছে নেপালে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত হউ ইয়ানচিকে। কয়েকদিন আগে ভারতের লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করে নেপাল। নেপালের সংসদেও পাস হয় সেই সংক্রান্ত প্রস্তাব। সূত্রের খবর, এই বিতর্কিত মানচিত্র বিলটি সংসদে পাঠানোর পিছনেও সক্রিয় ছিলেন চিনের রাষ্ট্রদূত ইয়ানকি। কিন্তু, ভিন দেশের এক রাষ্ট্রদূত হঠাৎ নেপালে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কী করে? অনেকে বলছেন, কিছুদিন আগে প্রকাশ্যে আসা একটি ভিডিওয় দেখা গেছে, একটি অনুষ্ঠানে নেপালের গয়না এবং লেহেঙ্গা চোলি পরে, লোকসঙ্গীতের তালে নাচতে দেখা যায় চিনের রাষ্ট্রদূত ইয়ানকিকে। তাঁর নাচে মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও। সূত্রের খবর, এরপর থেকেই তাঁর ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়েন চিনা রাষ্ট্রদূত। কয়েকদিন আগে নেপালে যখন সাংবিধানিক সঙ্কট তৈরি হয়, তখন তা মেটাতে আসরে নেমে পড়েন ইয়ানচি।এই ইয়ানকিই এখন নেপালকে নিজেদের দিকে টেনে তাদের ভারত-বিরোধী পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে বলে মনে করছেন কূটনীতিকরা। চিনা সেনা কর্তা থেকে সে-দেশের প্রধানমন্ত্রী, সবার দফতরেই অবাধ যাতায়াত চিনা রাষ্ট্রদূত হউ ইয়ানকির। নেপালের যে কোনও জায়গাতেই আনাগোনা এই 'সুন্দরী' কূটনীতিকের। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী তাঁকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান। এখানেই শেষ নয়, নেপালের পর্যটনমন্ত্রী আবার তাঁর জন্য বিশেষ আউটডোর ফটোশুটেরও বন্দোবস্ত করে দেন। শুধু বর্তমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে নয়, হউয়ের সুসম্পর্ক আছে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল প্রচণ্ডর সঙ্গেও। নেপালের সেনাপ্রধান জেনারেল পূর্ণ থাপার সঙ্গেও চিনা রাষ্ট্রদূতের সম্পর্ক বেশ ভালই। গত ১৩ মে কাঠমাণ্ডুতে পিপলস লিবারেশন পার্টির এক অনুষ্ঠানে ইয়ানকি সভাপতিত্ব করেন, সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পূর্ণ থাপা। করোনা সঙ্কটের শুরুতেই ইয়ানকি চিন ও নেপালের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যোগাযোগ করিয়ে দেন। কথা দেন, করোনা কালে নেপালকে সবরকম সাহায্য করবে চিন। শুধু নেপালেই নয়, এই চিনা রাষ্ট্রদূতের যথেষ্ট জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়াতেও। সেখানে ইয়ানকির বেশ কিছু ছবি এক্কেবারে পেশাদার মডেলের মতোই। নেপালের দর্শনীয় স্থানগুলিতে তাঁর ছবি বেশ নজর কেড়ে নেয় অনেকেরই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget