এক্সপ্লোর

Iran-Israel Conflict: ইরানের পারমাণবিক কেন্দ্রে ইজরায়েলের বিরাট হামলা! তেজক্রিয় বিকিরণের চরম আশঙ্কা

Israel Attack Iran: উত্তর ইজরায়েলের হাইফা শহরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। অন্যদিকে, গাজায় গোলাবর্ষণ করে চলেছে ইজরায়েল।

নয়া দিল্লি: ৯ দিনে আরও ভয়ঙ্কর ইরান-ইজরায়েল যুদ্ধ। যত দিন যাচ্ছে, ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। শুক্রবার রাত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। ইরানের প্রত্যাঘাতে বিপর্যস্ত ইজরায়েল। রাজধানী তেল আভিভে মুহুর্মুহু সাইরেন বাজছে। ইরান থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে মিসাইল। জেরুজালেমেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ইসফাহান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েল। তেজস্ক্রিয় বিকিরণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

উত্তর ইজরায়েলের হাইফা শহরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। অন্যদিকে, গাজায় গোলাবর্ষণ করে চলেছে ইজরায়েল। ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের ড্রোন কমান্ডার নিহত হয়েছেন বলে তারা দাবি করেছে। দু’ দেশেই প্রচুর প্রাণহানি এবং আহতের সংখ্যা হাজারের বেশি।

দিনে দিনে আরও তীব্র হচ্ছে ইরান-ইজরায়েলের যুদ্ধ। তেল আভিভ, জেরুজালেম-সহ ইজরায়েলের একাধিক জায়গায় মিসাইল হামলা চালাল ইরান। পাল্টা, মিসাইলে তার কোনটা মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে ইজরায়েল, আবার, কোনটা এসে পড়েছে তেল আভিভে। আগামী দিনে ইরান-ইজরায়েল সংঘর্ষ কোন দিকে এগোবে? পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতে পারে? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।        

প্রসঙ্গত, আন্তর্জাতিক নিষেধ উপেক্ষা করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে বলে অভিযোগ। তারা দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে আসবে বলে আশঙ্কা ইজরায়েলের। আর, এই আশঙ্কা থেকেই ১৩ই জুন, ইরানের পরমাণুকেন্দ্রে হামলা চালায় ইজরায়েল। পাল্টা, প্রত্যাঘাত করে ইরানও। ইরানের ফোরদো পরমাণুকেন্দ্রটি তৈরি করা হয়েছে পাহাড় কেটে। এর আগে এই পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজরায়েল। কিন্তু, পরমাণুকেন্দ্রটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি।                                                        

এদিকে, হোয়াইট হাউস সূত্রে খবর, ইরান সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্যেই বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, ইরানের প্রতিটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করা হবে। এতে যোগদান করা বা না করা আমেরিকার সিদ্ধান্ত। আর এই আবহেই এবার ইরান-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গে হস্তক্ষেপ করলে গুরুতর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিল রাশিয়া। যুদ্ধ পরিস্থিতিতে হাওয়া দিচ্ছে আমেরিকা, এমনই দাবি করেছে উত্তর কোরিয়া। অন্যদিকে পারমাণবিক ঘাঁটিতে হামলার চালানোর বিরোধিতা করেছে চিনও।  

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
Abhijeet Dipke : ঠাকুমার অস্থি বিসর্জনের পর কালই রাজধানী পৌঁছাচ্ছেন অভিজিৎ দীপকে, এবার বড় পরিকল্পনা...
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget