এক্সপ্লোর

Israel-Palestine conflict: ইজরায়েলে আচমকা হামলায় হামাসকে মদত দিয়েছে ইরান! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Israel War: ইজরায়েলের বিদেশমন্ত্রকের মতে ইরানের Islamic Revolutionary Guard Corps (IRGC)- এর সঙ্গে হামাস কাজ করছে অগস্ট মাস থেকে।

Israel-Palestine conflict: বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী পর্যায়ে রয়েছে ইজরায়েল (Israel) এবং হামাস (Hamas)। যুদ্ধের প্রভাবে উভয় পক্ষেই বাড়ছে আহত এবং নিহতের সংখ্যা। এর মধ্যেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা হামাসকে ইজরায়েলের উপর হামলা করতে সহায়তা করেছে। যে প্রাণঘাতী হামলার পরিকল্পনা করেছে হামাস, সেখানে মদত রয়েছে ইরানের নিরাপত্তাকর্মীদের। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের আরও বলা হয়েছে যে বেরুটের একটি বৈঠকে ইরানের তরফে এই অনুমোদন দেওয়া হয়েছিল। হামাজ এবং হেজবোল্লাহ- এই দুই সন্ত্রাসবাদী সংগঠনের বর্ষীয়ান সদস্যদের তরফেও একথা বলা হয়েছে। অন্যদিকে এক্স মাধ্যমে ইজরায়েলের বিদেশমন্ত্রকও এমনই বিবৃতি দিয়েছে।

ইজরায়েলের বিদেশমন্ত্রকের মতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)- এর সঙ্গে হামাস কাজ করছে অগস্ট মাস থেকে। জলভাগ, স্থলভাগ, এবং আকাশপথে অনুপ্রবেশের পরিকল্পনা করছিল হামাস। এর আগে ১৯৭৩ সালে Yom Kippur যুদ্ধের সময় এই ধরনের অনুপ্রবেশ হয়েছিল। তারপর থেকে এবারের ঘটনাকেই ইজরায়েলের সীমান্তে সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ বলা হচ্ছে। বেরুটে একাধিক বৈঠিক হয়েছে হামাস এবং ইরানের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে। সেখানেই হামলার সমস্ত পরিকল্পনা করা হয়েছিল। IRGC- র আধিকারিকদের সঙ্গে ইরানের মদতপুষ্ট চারটি সন্ত্রাসবাদী সংগঠন যেখানে হামাস এবং হেজবুল্লাহ রয়েছে, তাদের প্রতিনিধিরাও ছিল বেরুটের এই বৈঠকগুলিতে। ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে এই তথ্য প্রকাশ্যে এসেছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ইজরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা যা মূলত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে ঘিরেই তৈরি, তার সঙ্গে তাল মিলিয়েই হামলার পরিকল্পনা করা হয়েছিল। এছাড়াও সৌদি আরব এবং ইজরায়েলের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মধ্যস্থতাকে থামানোর জন্যেও এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে হামাস এবং হেজবুল্লাহ সংগঠনের বর্ষীয়ান সদস্যরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এর উল্লেখ করা হয়েছে। কারণ সৌদি আরব এবং ইজরায়েলের সম্পর্ক ভাল হওয়ার বিষয়টিকে সমস্যার নজরেই দেখেছে ইরান, বলা ভাল এই বিষয়টি তাদের কাছে একপ্রকার ভীতির কারণ। 

তবে ইরানের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ নস্যাৎ করেছে তারা। ইরানের তরফে জানানো হয়েছে এই অভিযোগ সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি এই বিবৃতি দিয়েছেন। 

গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর আচমকাই হামলা শুরু করে হামাস। অতর্কিত আক্রমণে বিপর্যস্ত অবস্থা ইজরায়েলের। সূত্রের খবর, ৭০০-র বেশি ইজরায়েলি ইতিমধ্যেই মারা গিয়েছেন যুদ্ধে। আহতের সংখ্যা সরকারি মতেই ২০০০ পার হয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতে উভয়পক্ষের ১৪০০ পেরিয়েছে মৃতের সংখ্যা। আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- নারী-পুরুষের বেতন বৈষম্য নিয়ে চোখ খুলে দেওয়া তথ্যের তালাশ, অর্থনীতিতে নোবেল ক্লদিয়া গলদিনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Sinha on Kalyan Banerjee:
"কল্যাণবাবু এখনও ছাড়ছেন না? আরও গলাধাক্কা খাওয়া...", কটাক্ষ রাহুল সিনহার
West Bengal News Live: বিধানসভায় আখরুজ্জামান vs কুণাল ঘোষ, বার করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে
বিধানসভায় আখরুজ্জামান vs কুণাল ঘোষ, বার করে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের বিধায়ককে
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget