এক্সপ্লোর

Israel Iran updates: ইরানের 'এক নম্বর শত্রু' তিনি নন, ট্রাম্প ! মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ছক ইজরায়েলের, বড় দাবি নেতানিয়াহুর

নেতানিয়াহুর দাবি, ট্রাম্প একজন  নির্ণায়ক রাষ্ট্রনেতা। অন্য নেতাদের মতো ট্রাম্প দুর্বলতা দেখিয়ে ইরানের সঙ্গে দর কষাকষির পথে যাননি।

ক্রমশ যুদ্ধের চেহারা নিচ্ছে ইরান-ইজরায়েল সংঘাত। পরমাণু কেন্দ্র থেকে তৈল শোধনাগার- ইরানের একের পর এক জায়গায় এয়ারস্ট্রাইক করে  ইজরায়েল। পাল্টা ভয়ঙ্কর প্রত্যাঘাত হানে ইরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে ইজরায়েলের মাটিতে।  ইজরায়েলের গর্বের ‘আয়রন ডোম’ ভেদ করেই ঢুকে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আভিভ কেঁপে ওঠে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, ইরানি হামলাতে ইজরায়েলের ক্ষতি হয়েছে ব্যাপক। দুই দেশেই বইছে রক্তনদী। 

এরই মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন,  ইরানের ইসলামিক সরকারের প্রধান টার্গেট কিন্তু ছিল  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে। ফক্স নিউজে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের এক নম্বর শত্রু কিন্তু তিনি নন। ইসলামিক ওই দেশের এক নম্বর শত্রু হলেন ডোনাল্ড ট্রাম্প। কারণ, ইরান পরমাণু শক্তিধর হয়ে উঠুক চান না ট্রাম্প। 

নেতানিয়াহুর দাবি, ট্রাম্প একজন  নির্ণায়ক রাষ্ট্রনেতা। অন্য নেতাদের মতো ট্রাম্প দুর্বলতা দেখিয়ে ইরানের সঙ্গে দর কষাকষির পথে যাননি। অন্যরা দুর্বলতা দেখিয়ে যা করেছে, তাতে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ারই সুযোগ করে দিয়েছে। আসলে পরমাণু অস্ত্র তৈরি করতে গেলে ৯০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম দরকার পড়ে। সূত্রের খবর, ইতিমধ্যেই ইরান  ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৬০ শতাংশে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আরও কিছুটা বাড়াতে হবে ইউরেনিয়ামের বিশুদ্ধতা, তবেই তারা পরমাণু বোমা বানাতে পারবে। কিন্তু আমেরিকা , ইজরায়েল সেটাই আটকাতে চায়। নেতানিয়াহুর মতে এই আগে ইরানকে যে ছাড় দেওয়া হয়েছে, তাতে তারা কোটি কোটি ডলারের সাহায্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছে। অর্থাৎ  পারমাণবিক বোমা তৈরির পথে আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। নেতানিয়াহুর কথায়,  ট্রাম্প এসব দরকষাকষির বিপক্ষে। এই সব চুক্তিপত্র কার্যত ছিঁড়ে ফেলে দিয়েছেন তিনি। আর সেটাই রাগ ইরানের । 

ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকাতে মরিয়া ইজরায়েলও । তাই নেতানিয়াহু এই ব্যাপারে নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জুনিয়র পার্টনার বলে  উল্লেখ করেছেন।  নেতানিয়াহু ফক্স নিউজকে  আরও বলেন, তিনি বিশ্বাস করেন ইজরায়েলের এই আক্রমণ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচিকে বেশ কিছুটা পিছিয়ে দিয়েছে।

তিনি ইরানি কমান্ডার কাসেম সোলেমানিকেকে মেরেছেন। ট্রাম্প এখনকার মতো আগেও এটা স্পষ্ট করে দিয়েছেন যে, আমেরিকা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। তাই ট্রাম্প বুঝিয়ে দিয়েছে, তিনি  ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির পরিপন্থী। ট্রাম্প বরাবর ওদের উপর চাপ সৃষ্ট করে গিয়েছেন। তাই তিনি ইরানের এক নম্বর শত্রু ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget