এক্সপ্লোর

Train Derailed : ফের লাইনচ্যুত ট্রেনের বগি, এবার দুর্ঘটনা মধ্যপ্রদেশের জবলপুরে

মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়। এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে খবর। 

জবলপুর : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখনও শুকায়নি, থেকে যাবে বহুকাল। এরই মধ্যে পরপর রেল দুর্ঘটনার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মঙ্গলবার একটুর জন্য বড় দুর্ঘটনা এড়িয়েছে রাজধানী এক্সপ্রেস। বুধের সকালে আবারও এক রেল দুর্ঘটনার এল মধ্যপ্রদেশ থেকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতেই। 

মালগাড়ির বগি লাইনচ্যুত

মধ্যপ্রদেশের জবলপুর জেলায় একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয়। এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে খবর।  তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেলওয়ে কারখানার ভেতরে ট্রেন থেকে মালপত্র নামানোর সময় এই  ঘটনা ঘটে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে বলা হয়েছে , রেলের আধিকারিকরা এই ঘটনার খবর পেয়েই পৌঁছে যান ঘটনাস্থলে।  পরিস্থিতি তদারকি করেন তাঁরা। প্রতিবেদনে উল্লেখ, জবলপুর জেলার শাহপুরা ভিটোনি এলাকায় ভারত পেট্রোলিয়াম ডিপোর কাছে ঘটনাটি ঘটেছে। অন্যদিকে সংবাদ সংস্থা এএনআইকে রেলওয়ের এক সিনিয়র আধিকারিক জানান, এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় মেইন লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।  

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর,  পশ্চিম মধ্য রেলওয়ের জনসংযোগ আধিকারিক জানান,  “গত রাতে LPG আনলোড করার সময় একটি পণ্য ট্রেনের এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়।  মেইন লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। প্রধান লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সাইডিং কর্তৃপক্ষের উপস্থিতিতে দিনের বেলা জায়গাটি পরিষ্কার করারকাজ শুরু হয়। "

অল্পের জন্য রক্ষা পায় রাজধানী এক্সপ্রেস 
অন্যদিকে মঙ্গলবারই, রাজধানী এক্সপ্রেস একটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। মঙ্গলবার সন্ধ্যায় নতুন দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (ট্রেন নং 22812) ঝাড়খণ্ডের সানথালডিহ রেলওয়ে ক্রসিংয়ের কাছে একটি বড় দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। রেল গেট ও লাইনের মাঝে আটকে ছিল একটি ট্র্যাক্টর। আর সেই সময়ই লাইন ধরে পের হওয়ার কথা রাজধানী এক্সপ্রেসের। আর একটু হলেই ঝাড়খণ্ডের বোকারোতে ঘটে যেত একটি বড় ট্রেন দুর্ঘটনা ! ভোজুডিহ রেলওয়ে স্টেশনের কাছে সাঁথলডিহ রেল ক্রসিংয়ে ঘটনাটি  ঘটে। ট্রাক্টরটি রেলওয়ে ট্র্যাক এবং গেটের মধ্যে আটকে গিয়েছিল। সেই সময় ট্রেনটি পেরোনার সময় ট্রাক্টরটিকে দেখে ব্রেক কষে থামিয়ে দেয়। নইলে কী ঘটতে পারত সহজ অনুমেয়। সংবাদমাধ্যম পিটিআইকে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার  জানিয়েছেন, "বোকারো জেলার ভোজুডিহ রেলওয়ে স্টেশনের সানথালডিহ রেল ক্রসিংয়ে একটি ট্র্যাক্টর রেল গেটে ধাক্কা মেরে আটকে পড়ে। তবে, ট্রেনের চালক দূর থেকে সেটিকে দেখতে পেয়ে তড়িঘড়ি ব্রেক কষেন এবং ট্রেন থামিয়ে দেওয়া হয়, যে কোনও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত"  ।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget