এক্সপ্লোর

Andhra New Capital: ভাগাভাগিতে হাতছাড়া হায়দরাবাদ, অন্ধ্রের নয়া রাজধানী বিশাখাপত্তনম, তিন শহরকেই রাখার তত্ত্বে অনড় জগন

Jagan Mohan Reddy: মঙ্গলবার বিশাখাপত্তনমকে রাজ্যের নয়া রাজধানী ঘোষণা করেছেন জগন।

বিশাখাপত্তনম: আদালতের নির্দেশ সত্ত্বেও রাজধানী হিসেবে সেই বিশাখাপত্তনমকেই বেছে নিলেন জগনমোহন রেড্ডি (Andhra New Capital) । বিশাখাপত্তনমই রাজ্যের প্রধান রাজধানী হিসেবে গন্য হবে বলে জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে রাজধানী হিসেবে গন্য হবে অমরাবতী এবং কার্নুলও। অর্থাৎ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রাজধানী হিসেবে গন্য হবে তিন শহর। আদালত যদিও গতবছরই এর বিরুদ্ধে রায় শুনিয়েছিল। এক রাজ্যের তিন রাজধানী সংক্রান্ত আইন তৈরি সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল হাই কোর্ট। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে ঝুলছে। তার মধ্যেই বিশাখাপত্তনমকে রাজ্যের রাজধানী ঘোষণা করল জগন সরকার। আগামী কয়েক মাসের মধ্যেই প্রশাসনিক দফতর সেখানে তুলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিলেন জগন (Visakhapatnam)।   

বিশাখাপত্তনমকে রাজ্যের রাজধানী ঘোষণা করল জগন সরকার

মঙ্গলবার বিশাখাপত্তনমকে রাজ্যের নয়া রাজধানী ঘোষণা করেছেন জগন। শীঘ্রই সেখানে বাণিজ্য সম্মেলনের আয়োজন হতে চলেছে। তাই বিশাখাপত্তনমকে রাজধানী করা কেন প্রয়োজন, তাও ব্যাখ্যা করেন জগন। তাঁর যুক্তি, উপকুলবর্তী বিশাখাপত্তনম বরাবর অন্ধ্রের অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগেও বিশাখাপত্তনম থেকে কাজকর্ম সামলেছেন তিনি। এ দিন জগন বলেন, “আজ আপনাদের বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাতে এসেছি, যা কিনা আগামী দিনে আমাদের রাজধানী হতে চলেছে।” ঠিক কবে তিনি বিশাখাপত্তনমে সরে যাচ্ছেন, তা যদিও নির্দিষ্ট করে জানাননি জগন। তবে আগামী কয়েক মাসের মধ্যেই রাজধানীতে স্থানান্তরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: Economic Survey 2023: আর্থিক সমীক্ষা রিপোর্টে কমল বৃদ্ধির হার, ২০২৪-এ সর্বোচ্চ জিডিপি হতে পারে ৬.৮ শতাংশ

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশকে ভেঙে দু’টুকরো করা হয়। নয়া রাজ্য তেলঙ্গানার উদ্ভব ঘটে। সেই সময় অবিভক্ত অন্ধ্রের রাজধানী হায়দরাবাদ তেলঙ্গানার দখলে চলে যায়। ২০১৫ সালে অন্ধ্রের তৎকালীন এন চন্দ্রবাবু নায়ডু, কৃষ্ণা নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াডা়-গুন্টু এলাকার অন্তর্গত অমরাবতীকে রাজধানী ঘোষণা করেন। এর পর, ২০২০ সালে তিনটি শহরকে রাজধানী রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, অমরাবতী, বিশাখাপত্তনম এবং কার্নুল। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে অনমরাবতীকেই আনুষ্ঠানিক ভাবে রাজধানী রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

২০২০ সালে তিনটি শহরকে রাজধানী রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, অমরাবতী, বিশাখাপত্তনম এবং কার্নুল

অমরাবতীকে ঘিরেও কম বিতর্ক হয়নি। বড় ধরনের দুর্নীতির ভরকেন্দ্র হিসেবে চিহ্নিত হয় অমরাবতী। অভিযোগ ওঠে, রাজধানী হিসেবে ঘোষিত হওয়ার আগে, গোপনে কিছু প্রভাবশালীকে সেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে আগেভাগে সেখানে বিপুল পরিমাণ জমি কিনে রেখেছিলেন প্রভাবশালীরা। পরবর্তী কালে কেন্দ্রীয় তদন্তে জানা যায়, ২০১৪ সালেই শুধুমাত্র ৪ হাজার একরের বেশি জমি বিক্রি হয়ে গিয়েছিল অমরাবতীর। কিন্তু তাতে কোনও রকম ভূমিকা পালনের কথা অস্বীকার করেন চন্দ্রবাবু। বরং কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি হাতিয়ে, সেগুলির উপর কেন বহুতল নির্মাণের অনুমতি দেওয়া হল, তা নিয়ে জগন সরকারকেই কাঠগড়ায় তোলেন তিনি।  পরে সেই সংক্রান্ত ইজারার নথিতেই গলদ পাওয়া যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Rahul Gandhi Viral Photo : রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
রাহুল গান্ধীর পাশে বসে মহিলা ও কিশোর কে ? বিজেপি সাংসদের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া 
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget