এক্সপ্লোর

Iran War : ট্রাম্পের হুঙ্কারের পরই ভারতকে ফোন ইরানের, জয়শঙ্করকে বলা হল ....

Iran War : ইরানকে শেষ করে দেওয়ার হুমকি। আর তারপরই ভারতকে ফোন ইরানের। জয়শঙ্কর নিজেই পোস্ট করে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, 

ট্রাম্পের হুঙ্কার ! ইরানকে শেষ করে দেওয়ার হুমকি। আর তারপরই ভারতকে ফোন ইরানের। পোস্ট করে জানালেন ভারতের বিদেশমন্ত্রী । আগেই ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত ডেডলাইন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই ডেডলাইনের সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ালেন ট্রাম্প। এই পরিস্থিতিতে  রবিবার ইরানের বিদেশমন্ত্রী ( Abbas Araghchi)   ফোনে করলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ( Subrahmanyam Jaishankar ) ।

কী কথা হল ?

ইরানের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি জয়শঙ্কর নিজেই পোস্ট করে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন,  বর্তমান পরিস্থিতি নিয়েই দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। যদিও এই কথোপকথনের বিষয়ে এর থেকে বেশি কিছুই সামনে আনা হয়নি। তবুও ভারতের ইরান দূতাবাস এক বিবৃতি প্রকাশ করা হয়েছে।  দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে দাবি বিবৃতিতে। 

এর আগে জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে একাধিক রাষ্ট্রের সঙ্গে কথা বলেন। কথা হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী আবদুল্লা বিন জায়েদের ( Abdullah bin Zayed Al Nahyan ) সঙ্গে।  কাতারের প্রধানমন্ত্রীর ( Mohammed bin Abdulrahman bin Jassim Al Thani) র সঙ্গেও কথা বলেছেন জয়শঙ্কর । যদিও ওই আলোচনাগুলিরও নির্দিষ্ট বিবরণও প্রকাশ করা হয়নি।

ইরানকে ঘিরে ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( Donald Trump ) ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন হরমুজ ( Strait of Hormuz ) খুলে দেওয়ার জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলিকে নিশানা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রবিবার একাধিক বার্তা দিয়ে ট্রাম্প আরও কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি ইঙ্গিত দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতির সমাধান না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকী, এক সাক্ষাৎকারে তিনি বলেন, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে একের পর এক আলোচনা চললেও, শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিশ্ববাসীর।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget