এক্সপ্লোর

চমত্কার গরিব ও কৃষকমুখী, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাও বাড়াবে, গয়ালের বাজেটের প্রশংসা জেটলির, ঐতিহাসিক বললেন অমিত শাহ, দ্বিতীয় সার্জিক্যাল হামলা, মত পাসোয়ানের

নয়াদিল্লি: অসুস্থতার জন্য নিজে পেশ করতে পারেননি, শুক্রবারের অর্ন্তবর্তী বাজেট সংসদে পেশ করার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়ালকে অভিনন্দন জানালেন অরুণ জেটলি। নিউইয়র্কে চিকিত্সা করাচ্ছেন তিনি। তাঁর অবর্তমানে গয়ালকে অস্থায়ী ভাবে অর্থমন্ত্রক সামলানোর ভার দেওয়া হয়েছে। নিউইয়র্ক থেকে ট্যুইটে গয়ালের প্রশংসা করেছেন জেটলি। তিনি বর্তমানে মন্ত্রকহীন কেন্দ্রীয় মন্ত্রী। জেটলির মত, চমত্কার গরিব ও কৃষকমুখী বাজেট এটি, যা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাও বাড়াবে। জেটলি ট্যুইট করেছেন, নিঃসংশয়ে এই বাজেট বৃদ্ধি-মুখী, আর্থিক দিক থেকে বাস্তব, কৃষক, গরিবকেন্দ্রিক, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাও তা বাড়াবে। ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে প্রতিটি কেন্দ্রীয় বাজেটই মধ্যবিত্তকে উল্লেখযোগ্য স্বস্তি দিয়েছে। বাজেটে বাস্তব মেনে আর্থিক বিচক্ষণতায় গুরুত্ব দিয়েই ব্যয়বৃদ্ধিতে উত্সাহ দেওয়া হয়েছে। জেটলি বলেন, অন্তর্বর্তী বাজেট সবসময়ই ক্ষমতাসীন সরকারকে গত পাঁচ বছরের পারফরম্যান্স গভীর ভাবে খতিয়ে দেখার, দেশবাসীর সামনে তথ্য পরিসংখ্যান পেশের সুযোগ দেয়। বিজেপি সভাপতি অমিত শাহ বাজেটকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, এই বাজেট সমাজের সব অংশের উপকার করবে, এও প্রমাণ হল যে, মোদি সরকার দেশের যুবক, কৃষক, গরিবের আশাআকাঙ্খা পূরণে দায়বদ্ধ। বাজেট বৃদ্ধি চাঙ্গা করবে, কর্মসংস্থান তৈরি করবে, মধ্যবিত্ত, চাষি ও গরিবকেও স্বস্তি দেবে বলে দাবি করেন তিনি। আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধির ঘোষণাকে ঐতিহাসিক আখ্যা দেন তিনি, বলেন, এতে মধ্যবিত্ত শ্রেণি শুধু কর ছাড়ই পাবে না, দেশের উন্নয়নে তাদের যোগদান আরও গভীর হবে। সমাজের বিভিন্ন অংশের জন্য বাজেটে ঘোষিত নানা পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে বিজেপি সভাপতি বলেন, কৃষকদের জন্য গৃহীত পদক্ষেপগুলি তাদের আয় দ্বিগুণ বৃদ্ধির ক্ষেত্রে মাইলফলক হয়ে উঠবে। এও বলেন, বিজেপি সরকার সবসময় দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। সেজন্য ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে প্রতিরক্ষার পিছনে, যা এপর্যন্ত ওই খাতে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, এই ‘ঐতিহাসিক’ বাজেটের লক্ষ্য অর্থনীতিকে শক্তিশালী করা, সমাজের সব অংশের উপকার হবে এতে। বাজেটে গয়াল মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দ্বিগুণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে ৫০০০০ টাকা করেছেন গয়াল, ব্যাঙ্ক আমানত ও ভাড়া বাবদ আয়ে ছাড় ঘোষণা করেছেন। রাজনাথ বলেছেন, আমাদের সরকার চায় দেশের অর্থনীতির শক্তি আরও বাড়ুক। সেটাই বাজেটের লক্ষ্য। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রামবিলাস পাসেয়ান ও আরকে সিংহ বাজেটকে বিরোধীদের ওপর সার্জিক্যাল হামলা বলে উল্লেখ করেছেন। রামবিলাস বলেন, এটা দ্বিতীয় সার্জিক্যাল আক্রমণ। প্রথমটা হয়েছিল যখন আমাদের জওয়ানরা সীমান্তে বুলেট নিয়ে লড়েছেন, এবার লড়াইটা হবে ব্যালটের। এই বাজেটে লাভ হবে চাষির।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget