এক্সপ্লোর

Jammu and Kashmir News: পুলিশের বাধা এড়িয়ে, গেট টপকে শহিদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার

Omar Abdullah : ১৩ জুলাই হত্যাকাণ্ডের বার্ষিকী উপলক্ষে তাঁকে এবং জম্মু ও কাশ্মীরের শীর্ষ নেতাদের শহিদদের সমাধিস্থল পরিদর্শনে যেতে বাধা দেওয়ার একদিন পরই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিলেন।

শ্রীনগর : তাঁকে এবং ন্যাশনাল কনফারেন্স অন্যান্য নেতাদের শহিদদের সমাধিস্থলে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। সেই প্রচেষ্টা প্রতিহত করে পাঁচিল টপকে নিহত কাশ্মীরি প্রতিবাদীদের প্রতি শ্রদ্ধা জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ১৯৩১ সালে ১৩ জুলাই মহারাজা হরি সিংহের ডোগরা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন তাঁরা। ১৩ জুলাই হত্যাকাণ্ডের বার্ষিকী উপলক্ষে তাঁকে এবং জম্মু ও কাশ্মীরের শীর্ষ নেতাদের শহিদদের সমাধিস্থল বা মাজার-ই-শুহাদা পরিদর্শনে যেতে বাধা দেওয়ার একদিন পরই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিলেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "গতকাল এখানে ফতিহা পড়তে দেওয়া হয়নি। মানুষকে বাড়িতে আটকে রাখা হয়েছিল। যখন গেট খুলে দেওয়া হয়, আমি কন্ট্রোল রুমকে জানাই যে আমি এখানে আসতে চাই, তখন আমার গেটের সামনে একটি বাঙ্কার রাখা হয় এবং গভীর রাত পর্যন্ত তা সরানো হয়নি। আজ আমি তাঁদের কিছু বলিনি। ওদের কিছু না বলেই আমি গাড়িতে উঠে বসলাম (এখানে গাড়িতে চেপে চলে আসি)।" তাঁর সংযোজন, "ওরা কীরম নির্লজ্জ দেখো। আজও ওরা আমাদের থামানোর চেষ্টা করেছিল। আমরা নৌহাট্টা চকে গাড়ি পার্ক করি। তারা আমাদের সামনে একটি বাঙ্কার রেখে আমাদের সঙ্গে খারাপ ব্যবহারের চেষ্টা করেছিল। এই পোশাক পরা পুলিশরা মাঝে মাঝে আইন ভুলে যায়। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, আজ তারা কোন আইনের অধীনে আমাদের থামানোর চেষ্টা করেছিল ? নিষেধাজ্ঞা গতকালের জন্য ছিল। ওরা বলে যে এটি একটি স্বাধীন দেশ, কিন্তু কখনও কখনও ওরা মনে করে যে আমরা তাদের দাস। আমরা কারও দাস নই। যদি আমরা দাস হই, আমরা জনগণের দাস।" উপত্যকার নিরাপত্তাবাহিনীকে টার্গেট করে এমনই মন্তব্য করেন তিনি। এই বাহিনী লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নিয়ন্ত্রণে রয়েছে। NC নেতার কথায়, "ওরা আমাদের থামানোর চেষ্টা করেছিল। আমাদের পতাকা ছেঁড়ার চেষ্টা করেছিল। কিন্তু ওদের চেষ্টা ব্যর্থ হয়েছে।"

শ্রীনগরে শহিদ স্মৃতিস্তম্ভ পরিদর্শনে যেতে বাধা দেওয়ার জন্য গতকাল মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক এবং বিরোধী নেতাদের তাঁদের বাড়িতে আটকে রাখা হয়েছিল। ওমর আবদুল্লা গতকাল সন্ধেয় দিল্লি থেকে ফিরে এসে বলেন যে, এরপর তাঁকে "অবরুদ্ধ" করে রাখা হয়। এছাড়া মুখ্যমন্ত্রীর করা একটি ভিডিও পোস্টে দেখা যাচ্ছে, পুলিশ তাঁকে বেরোতে বাধা দিচ্ছে।

 

১৯৩১ সালের ১৩ জুলাই কী হয়েছিল ?

১৩ জুলাই কাশ্মীরের ইতিহাসে একটি অন্য দিন। ১৯৩১ সালের এই দিনে, একদল কাশ্মীরি শ্রীনগর কারাগারের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁরা আব্দুল কাদিরের সমর্থক ছিলেন, যিনি কাশ্মীরিদের ডোগরা শাসক হরি সিংয়ের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল। ১৩ জুলাই, আব্দুল কাদিরকে যেখানে বন্দি রাখা হয়েছিল, সেই কারাগারের বাইরে বিক্ষোভকারীদের একটি বিশাল দল জড়ো হয়েছিল। বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে, মহারাজার বাহিনী গুলি চালায়, যার ফলে ২২ জন নিহত হন। ১৩ জুলাইয়ের হত্যাকাণ্ড ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করে এবং ডোগরা শাসক এবং ব্রিটিশদের উপত্যকায় মুসলিম সম্প্রদায়ের অভিযোগগুলি খতিয়ে দেখতে বাধ্য করে। জম্মু ও কাশ্মীরের প্রথম বিধানসভা নির্বাচনও ১৩ জুলাইয়ের হত্যাকাণ্ডের একটি রাজনৈতিক পরিণতি ছিল। এই নির্বাচন জম্মু ও কাশ্মীরে স্বৈরাচারী শাসনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করে। যদিও মহারাজার গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ব্যাপক ক্ষমতা ছিল।

কী পাল্টেছে ?

এর আগে, প্রতি বছর ১৩ জুলাই পুলিশ শহিদ স্থলে গান স্যালুট দিত এবং পুষ্পস্তবক অর্পণ করত। রাজনৈতিক নেতারা ১৯৩১ সালে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতেন এবং জনসভা করতেন। কিন্তু ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এবং রাজ্যকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর থেকে, প্রশাসন এই শহিদ বেদিতে কোনও অনুষ্ঠান নিষিদ্ধ করেছে।

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget