এক্সপ্লোর

Terrorist Attack in JK : পুঞ্চে সেনার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড-হামলা জঙ্গিদের, শহিদ ৫ জওয়ান !

Indian Army : নর্দার্ন কম্যান্ডের সেনা হেডকোয়ার্টারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই এলাকায় তীব্র বৃষ্টি হচ্ছিল। ফলে, দৃশ্যমানতা কমে যায়। সেই সুযোগে জঙ্গিরা গোলা-গুলি নিক্ষেপ করে

শ্রীনগর : ফের রক্তাক্ত উপত্যকা। জঙ্গি হামলায় শহিদ পাঁচ জওয়ান। গুরুতর আহত আরও এক। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। NIA-কে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গিয়েছে, তা চিনে তৈরি বলে দাবি সেনার। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ এনে, ঘটনাস্থল ঘিরে ফেলে চলছে তল্লাশি। 

সেনা সূত্রের খবর,  ভিম্বের গলি এলাকায় দুপুর ৩টে নাগাদ সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পরে গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড হামলা চালানো হয়েছিল গাড়িটিতে।

নর্দার্ন কম্যান্ডের সেনা হেডকোয়ার্টারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই এলাকায় তীব্র বৃষ্টি হচ্ছিল। ফলে, দৃশ্যমানতা কমে যায়। সেই সুযোগে জঙ্গিরা আর্মির গাড়ি লক্ষ্য করে গোলা-গুলি নিক্ষেপ করে। গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড ব্যবহার করেছিল জঙ্গিরা।

সেনা সূত্রের আরও খবর, ওই এলাকায় জঙ্গি মোকাবিলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। তাঁরা শহিদ হয়েছেন। অপর এক জওয়ান হামলায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

ঘটনায় শোকপ্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পুঞ্চে যে ঘটনা ঘটেছে তাতে আমি ব্য়থিত। সেখানে একটি ট্রাকে আগুন লেগে যাওয়ায় সাহসী জওয়ানদের হারাতে হয়েছে ভারতীয় সেনাকে। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। 

উল্লেখ্য, এই ঘটনা এমন একটা সময় ঘটল, যখন পাকিস্তান ঘোষণা করেছে যে তাদের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি পরের মাসে ভারত ভ্রমণে আসছেন। গোয়ায় সাংহাই কোআপারেশন অর্গানাইজেশনসের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, মে মাসে শ্রীনগরে রয়েছে জি-২০-র ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। গত সপ্তাহেই কেন্দ্রীয়শাসিত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

আরও পড়ুন ; ভারত-চিন সীমান্তে "পরিস্থিতি উদ্বেগজনক", সেনাকে কড়া নজরদারির নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বহিষ্কৃত TMC বিধায়ক ঋতব্রত, সন্দীপনের সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান-সহ একাধিক বিধায়কের বৈঠক
বহিষ্কৃত TMC বিধায়ক ঋতব্রত, সন্দীপনের সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান-সহ একাধিক বিধায়কের বৈঠক
TMC News : বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?
বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?
TMC News : কোথাও ৬, কোথাও ৯; নেতৃত্বকে অন্ধকারে রেখেই পৃথক বৈঠক TMC বিধায়কদের : সূত্র, ভাঙছে দল ?
কোথাও ৬, কোথাও ৯; নেতৃত্বকে অন্ধকারে রেখেই পৃথক বৈঠক TMC বিধায়কদের : সূত্র, ভাঙছে দল ?
ABP Ananda Top 10,1 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,1 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget