এক্সপ্লোর

Jammu and Kashmir News: উপত্যকায় রহস্য-রোগের আতঙ্ক ! ভাইরাস-ব্যাক্টেরিয়া-ইনফেকশন নয়; এই কারণে একের পর এক প্রাণহানি

Mystery Illness : কী কারণে তাঁদের মৃত্যু, তা জানতে কেন্দ্রীয় তদন্তকারী দলও তৈরি করা হয়। কোনও ভাইরাস বা ব্যাক্টেরিয়া থেকে তাঁদের প্রাণহানির তত্ত্ব আগেই উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা।

শ্রীনগর : উপত্যকায় রহস্য-রোগের আতঙ্ক ! যার জেরে ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। কী কারণে তাঁদের মৃত্যু তার কারণ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। যা চমকে ওঠার মতো তথ্য। গত কয়েক মাস ধরে উপত্যকার বুধাল গ্রামে একের পর এক প্রাণহানিতে আতঙ্ক ছড়ায়। কী কারণে তাঁদের মৃত্যু, তা জানতে কেন্দ্রীয় তদন্তকারী দলও তৈরি করা হয়। কোনও ভাইরাস বা ব্যাক্টেরিয়া থেকে তাঁদের প্রাণহানির তত্ত্ব আগেই উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, ক্যাডমিয়াম টক্সিনের জেরে এই অসুস্থতা। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম 'দৈনিক জাগরণ'-কে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "আক্রান্তদের শরীরের নমুনা লখনৌয়ের Indian Institute of Toxicology Research-তে পরীক্ষা করে Cadmium শনাক্ত করা হয়েছে। যদিও কীভাবে তাঁদের শরীরে ক্যাডমিয়াম ঢুকল তা তদন্ত-সাপেক্ষ। আক্রান্তদের শরীরের নমুনা থেকে কোনও ভাইরাস, ব্যাক্টেরিয়া বা সংক্রমণ পাওয়া যায়নি। এর মধ্যে যদি কোনও অপকর্ম থেকে থাকে, তা আমরা জেনে যাব।"

ক্যাডমিয়াম অত্যন্ত বিষাক্ত একপ্রকার ধাতু যা শরীরের ভিতরে ঢুকে পড়লে বিভিন্ন রোগের কারণ হতে পারে। দূষিত বায়ু বা দূষিত খাবার ও জল পানের কারণেও ক্যাডমিয়াম বিষক্রিয়া ঘটতে পারে। 

গত রবিবারেই জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় কেন্দ্রের উচ্চস্তরীয় বিশেষজ্ঞের দল পৌঁছে গিয়েছিল। সেখানকার বুধাল গ্রামে পরপর ১৭ জনের মৃত্যুকে আতঙ্ক ছড়ায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে এই রহস্যমৃত্যুর কারণ অনুসন্ধান করতে বিশেষজ্ঞের দল পাঠানো হয়। এই প্রত্যন্ত গ্রামের (Mysterious Disease) ৩টি পরিবারের ১৭ জন মারা গিয়েছেন এই অজানা রোগে। সম্প্রতি মৃত্যু হয়েছে ইয়াসমিন কৌসর নামের এক কিশোরীর যার বাবার নাম মহম্মদ আসলাম। জম্মুর এসএমজিএস হাসপাতালে (Jammu & Kashmir) তার চিকিৎসা চলছিল। রবিবার রাতেই তার মৃত্যু হয়। পিটিআই সংবাদসংস্থার মাধ্যমেই জানা গিয়েছে।

রাজৌরি জেলায় গত ৭ ডিসেম্বর একসঙ্গে ৫ জনের মৃত্যু হয়, ১৯ জানুয়ারি মারা যায় এক কিশোরী এবং এর মাধ্যমেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭-তে। বেশ কয়েকদিন ধরেই সেই কিশোরী হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি ছিলেন। কাশ্মীরে ইতিমধ্যেই ১১ সদস্যের একটি দল এসে অনুসন্ধান করে। কাশ্মীরের স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে এই এলাকার মোট ১০ হাজার বাড়ি ভাল করে খুঁজে দেখা হয় রোগের উৎস বা কারণ বোঝার জন্য। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘটনাস্থলে যান পরিদর্শনে। অজানা রোগে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget