এক্সপ্লোর

Jammu & Kashmir Earthquake : শুক্রবার ভোরে কেঁপে উঠল ভূস্বর্গ, আতঙ্ক চরমে

Earthquake : তুরস্কের আতঙ্কের মধ্যেই ভারতে পরপর ভূমিকম্প। গুজরাত, সিকিম, অসমের পর এবার কাঁপল কাশ্মীর ।

নয়াদিল্লি : ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর।  National Centre for Seismology জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। জম্মু ও কাশ্মীরের ( Jammu and Kashmir )কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে কম্পনের উৎসস্থল। 
National Centre for Seismology র তরফে ট্যুইট করে জানানো হয়েছে,                    

 

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে (E)। ভোর ৫টায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে ১৩ ফেব্রুয়ারি সিকিম রাজ্যে ভোরে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৩ । তার ঠিক আগে গুজরাতের সুরাত ও অসমে ভূকম্পন হয়। অসমের নওগাঁওতে  ৪.০  মাত্রার ভূমিকম্পের একদিন পরেই কম্পন অনুভূত হয়েছে। তার একদিন আগে গুজরাটের সুরাত জেলায় ৩.৮ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল।  
গত মাসের মাঝামাঝি সময়ে, ভূমিধসের জেরে যখন পর্যুদস্ত জোশীমঠে, তখনই ভূমিকম্পে কেঁপে ওঠএ পাশের জেলা উত্তরকাশী। রাত ২.১২ নাগাদ উত্তরকাশীতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯। উৎসস্থল জোশীমঠ থেকে ২৫০ কিলোমিটার দূরে। তবে, কম্পনের মাত্রা তীব্র না হওয়ায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভারতে বিভিন্ন জায়গায় পরপর কম্পন ভয় ধরাচ্ছে ।  

তুরস্কের বর্তমান পরিস্থিতি
ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি। ভারতীয় সময় অনুযায়ী রাত ১ টা ১০ নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। তুরস্ক ও সিরিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ হাজারের বেশি মানুষের। তারপর থেকে লাগাতার কম্পনের মুখে পড়ছে তুরস্ক। রবিবার, সেখানে ত্রাণ পরিস্থিতি দেখতে যাবেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।                               

সেরা শিরোনাম

Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে

ভিডিও

Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
INDI Alliance | বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলে INDI জোট, বন্ধ ৬টি মেট্রো স্টেশন
Supreme Court | বিরোধী নেতাদের সঙ্গে দেখা করতে পারব না, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি | CJI on INDI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget