এক্সপ্লোর

Jammu Kashmir Cloudburst: জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে মৃত অন্তত ১০ জন, জোরকদমে চলছে উদ্ধারকাজ

Kishtwar Flash Flood: জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দলগুলি একত্রিত হয়ে দ্রুত উদ্ধারকাজ চালাচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।

মেঘভাঙা বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের চাশোটি এলাকায়। আর তার জেরে হড়পা বানও এসেছে কিশতোয়ারের এই জায়গায়। ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। প্রসঙ্গত উল্লেখ্য, এই চাশোটি এলাকা থেকেই শুরু হয় পবিত্র মাচাইল মাতা যাত্রা। অন্যদিকে কিশতোয়ারে রয়েছে হিমালয়ের অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান মা চণ্ডীর মন্দির। সেখানে যাওয়ার জন্য এই চাশোটি-ই হল শেষ গ্রাম যেখানে যানবাহন যেতে পারে। এরপর থেকে পায়ে হেঁটে যাত্রা করতে হয়। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বানের ফলে আপাতত এবছরের মাচাইল মাতা যাত্রা স্থগিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিশতোয়ারের চাশোটি এলাকার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে পুণ্যার্থীদের দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এক উদ্ধারকারীকে দেখা গিয়েছে তিনি কোলে করে নিয়ে যাচ্ছেন একজনকে। বাকিরা আসছে হেঁটেই। ভেঙে গিয়েছে রাস্তাঘাট। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। ঘটনাস্থলে পরিদর্শনে দ্রুত পৌঁছে গিয়েছেন কিশতোয়ারের ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মা এবং এসএসপি নরেশ সিং। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এবং জম্মু ও কাশ্মীরের উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিংয়ের কথা হয়েছে ডেপুটি কমিশনার পঙ্কজ শর্মার সঙ্গে। জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর বিধানসচার বিরোধী নেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মার থেকে খবর পাওয়ার পরই কিশতোয়ারের ডেপুটি কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। 

জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দলগুলি একত্রিত হয়ে দ্রুত উদ্ধারকাজ চালাচ্ছে। সাধারণ মানুষকে নিরাপদে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রাথমিক লক্ষ্য। বেশ বড় মাত্রায় বিপর্যয় হয়েছে কিশতোয়ারের চাশোটি এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর হতে চলেছে বলে আন্দাজ করা হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে। উদ্ধার করা হয়েছে অনেক মহিলা এবং শিশুদের। উদ্ধারকাজের ভিডিও প্রকাশ্যে এসেছে সংবাদ সংস্থা এএনআই- এর এক্স মাধ্যমে। 

সেরা শিরোনাম

Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

ভিডিও

Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget