এক্সপ্লোর

India-Pakistan Tensions: ফের উত্তপ্ত কাশ্মীর, কিশতোয়ারে সেনা-জঙ্গি এনকাউন্টার, গুলির লড়াইয়ে অশান্ত ভূস্বর্গ

Jammu & Kashmir Encounter: সেনা সূত্রে খবর, ডোডা জেলার কিশতোয়ারে জঙ্গলের মধ্যে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর।

নয়া দিল্লি: সীমান্তে থেমেছিল গোলাগুলি। ভারত পাকিস্তানের মধ্যে চলছে সংঘর্ষ বিরতি। এরই মধ্যে সোপিয়ান, পুলওয়ামার পর এবার জম্মুর কিশতোয়ারে অশান্তি। জম্মুর কিশতোয়ারে সকাল থেকে সেনা-জঙ্গি এনকাউন্টার চলে।                                                     

সেনা সূত্রে খবর, ডোডা জেলার কিশতোয়ারে জঙ্গলের মধ্যে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। তল্লাশিতে গেলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত গুলির লড়াই চলছে। 

ঠিক এক মাস আগে ঘটে গিয়েছে পহেলগাঁওয়ের হাড় হিম করা হত্যাকাণ্ড। এখনও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বৈসরন ভ্যালি। থমথমে পহেলগাঁও।                                              

অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের পর এবার হু, ফের পাকিস্তানের মুখোশ খুলল ভারত। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ ভারতীয় প্রতিনিধি অনুপমা সিংহের।  ‘জেহাদি জঙ্গিদের ভরকেন্দ্র পাকিস্তান। সন্ত্রাসের মদতদাতা ও নিয়ন্ত্রকরা পাকিস্তানের মাটি থেকেই কাজকর্ম চালায়। সিন্ধু জলচুক্তি নিয়েও অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তান সন্ত্রাসের জন্ম দেয়, ভিকটিম বলে কুমিরের কান্না কাঁদতে পারে না।২৬ নিরীহ ভারতীয়কে পরিবারের সামনে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গিরা’, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বার্তা ভারতীয় প্রতিনিধি অনুপমা সিংহের।                                       

এর পাশাপাশি, JDU সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধিদল পৌঁছল জাপানের টোকিওতে। এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের জিরো টলারেন্স মনোভাব এবং সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে পাকিস্তানের ভূমিকা তুলে ধরতেই মোদি সরকার বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে। JDU সাংসদ সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর সফর করবে।  

সেরা শিরোনাম

Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget