এক্সপ্লোর

JK Terror Attack: মোদির সফরের আগে পরপর জঙ্গি হামলা জম্মু-শ্রীনগরে

Jammu Kashmir: রবিবার জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঠিক ২ দিন আগে শুক্রবার জম্মুতে CISF-এর বাসে জঙ্গি-হামলা। একই দিনে শ্রীনগরেও হামলা।


শ্রীনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ২ দিন আগেই জম্মুতে জঙ্গি হামলা। CISF-এর বাস লক্ষ্য করে গুলি-গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। হামলায় মৃত্যু হয়েছে এক CISF জওয়ানের। একইদিনে বারামুলায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জঙ্গির। 

সফরের আগে নিরাপত্তায় ধাক্কা?
রবিবার জম্মু-কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঠিক ২ দিন আগে শুক্রবার জম্মুতে CISF-এর বাসে জঙ্গি-হামলা। শুক্রবার ভোর সাড়ে চারটে। জম্মুতে CISF-এর একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, বাসে ১৫ জন জওয়ান ছিলেন। চাড্ডা ক্যাম্পের কাছে বাস লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তারপর টানা গুলি চালাতে থাকে জঙ্গিরা। ওই হামলার কবলে পড়েছে CISF-এর ওই বাসের সামনে থাকা পুলিশের গাড়িও। এই হামলার ঘটনায় মৃত্যু হয়েছে CISF-এর এক ASI-এর। গোটা ঘটনা ধরা পড়েছে ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায়। হামলার ঠিক আগের মুহূর্তে জঙ্গিদের ছবি ধরা পড়েছে ওই সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে দেখা যাচ্ছে, ফাঁকা রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে এক জঙ্গি। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ। CISF-এর বাস লক্ষ্য করেই ছুটে যাচ্ছিল এক হামলাকারী।

পুলিশের দাবি:
জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদ CISF-এর বাসে হামলা চালিয়েছে। CISF-এর বাসের উপর হামলার চালানোর পর জইস-ই মহম্মদের দুই জঙ্গি, কাছেই একটি বাড়িতে লুকিয়ে ছিল বলে পুলিশ সূত্রে দাবি। তারপরেই পুলিশি অভিযানে নিহত হয় হামলাকারী দুই জঙ্গি।

ফের হামলা:
জম্মুর হামলার রেশ কাটতে না কাটতেই, শুক্রবার রাতে শ্রীনগরের নওগামে ফের হামলা চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন নাজামুল ইসলাম ও আনিকুল ইসলাম নামে দুই শ্রমিক। স্থানীয় পুলিশের তরফে জানানো হয়েছে, ওই দুই শ্রমিকের বাড়ি পশ্চিমবঙ্গে।

বারামুলায় সংঘর্ষ:
অন্যদিকে কাশ্মীরের বারামুলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জঙ্গির। একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে রাতে অভিযান চালানো হয়। জঙ্গিরা আত্মসমর্পণ না করায়, শুরু হয় গুলির লড়াই। তাতেই মৃত্যু হয়েছে ৫ জঙ্গির।

আরও পড়ুন: এই নম্বর থেকে কল করছে প্রতারকরা, গ্রাহকদের সতর্ক করল SBI

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget