এক্সপ্লোর

Jammu and Kashmir: গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর, এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি

ওই এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক অস্ত্র ও গোলাবারুদ-সহ নানা অবৈধ সামগ্রীও উদ্ধার করেছে।

ফের সেনা -জঙ্গি গুলির লড়াইয়ে অশান্ত জম্মু-কাশ্মীর। এই এনকাউন্টারে এখনও পর্যন্ত দুই জঙ্গির মৃত্যুর খবর জানান হয়েছে কাশ্মীর জোন পুলিশের তরফে। বারামুলা জেলার  সোপোরের ওয়ারপোরা গ্রামে ২ জঙ্গি লুকিয়ে রয়েছে, গোপন সূত্রে এমন খবর বলে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
 
এরপর ওয়ারপোরাতে শুরু হয় গুলির লড়াই। পুলিশের তরফে জানান হয়েছে প্রথমে জঙ্গিরাই গুলি চালাতে শুরু করে। যদিও পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতীয় জওয়ানরা। পুলিশ জানিয়েছে, নিহত দুই জঙ্গি লস্কর জঙ্গিগোষ্ঠীর সদস্য। এদের মধ্যে এক জঙ্গি ফায়াজ ওয়ারের বিরুদ্ধে সেনাবাহিনীর ওপর হামলা, সাধারণ নাগরিক ও জওয়ান খুন-সহ একাধিক অভিযোগ রয়েছে। উত্তর কাশ্মীরে একাধিক হামলার ঘটনায় জড়িত ছিলেন ফায়াজ, জানিয়েছেন কাশ্মীর আইজিপি।  

এদিকে, ওই এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক অস্ত্র ও গোলাবারুদ-সহ নানা অবৈধ সামগ্রীও উদ্ধার করেছে। কাশ্মীর জোন পুলিশের তরফে জানান হয়েছে তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে।  

জম্মু কাশ্মীরে গত তিন মাসে পাক জঙ্গিদের উপদ্রব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে তিন মাসে প্রায় ১৬টি এনকাউন্টার হয়েছে ভূস্বর্গে। এখনও পর্যন্ত খতম হয়েছে ৮৬ জঙ্গি। এর মধ্যে জুলাইতেই প্রায় ১০টি এনকাউন্টার হয়েছে। এই সকল তল্লাশি অভিযান এবং এনকাউন্টারে সাফল্যও পেয়েছে ভারতীয় সেনা। 

সম্প্রতি বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা ও পরবর্তীতে একাধিকবার জম্মুর আকাশে ড্রোনের ঘোরাফেরা নিয়ে অশান্ত হয়েছে উপত্যকার পরিস্থিতি। পুলওয়ামা, শ্রীনগরে অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করেছে সেনা। এছাড়াও কুলগেম পাওয়া গিয়েছিল ২০ কেজি বিস্ফোরক আইডির হদিশ। পাকিস্তানের লস্কর-ই-তৈবার কম্যান্ডার আয়াজ ওরফে আবু হুরেইরার মৃত্যু হয়েছে সাম্প্রতিক এনকাউন্টারে। 

তবে শুধু জঙ্গিরা নয়। এনকাউন্টার কেড়েছে সাধারণ নাগরিক ও সেনাদের প্রাণও। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ১৫ জন জওয়ান ও ১৯ জন নাগরিকের মৃত্যু হয়েছে গত তিন মাসে। যদিও সেনা সূত্রে খবর এখনও সক্রিয় রয়েছে উপত্যকার একাধিক জঙ্গি গোষ্ঠী। সীমান্ত পেরিয়ে জঙ্গিরা ঢুকে পড়ছে ভূস্বর্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget