এক্সপ্লোর

Japan News : জাপানে দ্রুত গতিতে কমছে জনসংখ্যা ! রেকর্ড হারে বাড়ছে বিদেশিদের বসবাস

Foreign Residents in Japan : সরকারি তথ্য বলছে, জাপানে জনসংখ্যার ঘাটতি মেটাতে জাপানিদের থেকে বড় ভূমিকা পালন করছেন বিদেশিরা

টোকিও : এ যেন উলটপুরাণ ! জাপানে দ্রুত গতিতে কমছে জাপানির সংখ্যা। অন্যদিকে, বিদেশি নাগরিকদের বসবাসের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর হারে। এই মুহূর্ত জাপানে প্রায় ৩০ লক্ষ বিদেশি বসবাস করেন বলে সেদেশের সরকারি সূত্রের খবর।

সরকারি তথ্য বলছে, জাপানে জনসংখ্যার ঘাটতি মেটাতে জাপানিদের থেকে বড় ভূমিকা পালন করছেন বিদেশিরা। গত ১৪ বছর ধরে জাপানে জনসংখ্যা নাগাড়ে কমছে। এই হ্রাসের হার প্রায় ৮ লক্ষ। অথচ কয়েক বছর আগেও ১২ কোটি ২০ লক্ষর বেশি জনসংখ্যা ছিল এই দেশে। এই ক'বছরে এই হারে জনসংখ্যা হ্রাসে স্বাভাবিকভাবেই চিন্তিত সেদেশের সরকার। এবছর পয়লা জানুয়ারি পর্যন্ত এই তথ্য তুলে ধরা হয়েছে। জাপানের আভ্যন্তরীণ বিষয়ক ও যোগযোগ মন্ত্রণানলয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

২০০৮ সালে জাপানের জনসংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছিল। তারপর থেকে অবশ্য এই হার কমতে থাকে। কারণ, জন্মহার কমতে শুরু করে। যা গত বছর রেকর্ড হারে কমে যায়। তবে, এই ঘাটতি দ্রুত পূরণ করছে সেদেশে বসবাসরত বিদেশিরা। জানুয়ারির ১ তারিখ পর্যন্ত জাপানে বিদেশির সংখ্যা ছিল প্রায় ৩০ লক্ষর কাছাকাছি। গত বছরের থেকে যা প্রায় ১০.৭ শতাংশ বেশি। বছরের পর বছর এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এক দশক আগে থেকেই জাপানে অ-জাপানিদের সংখ্যার হিসাব রাখছে আভ্যন্তরীণ মন্ত্রক।

এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী (Japan PM) ফুমিও কিশিদা দেশের ক্রমহ্রাসমান জন্মহারের গ্রাফকে ঊর্ধ্বমুখী করতে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছেন। তাঁর সরকার সবরকমের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে। তার মধ্যে রয়েছে- উচ্চ হারে ঋণ থাকা সত্ত্বেও, শিশুদের পরিচর্যা এবং বাবা-মাকে সাহায্য করতে বছরে ৩.৫ ট্রিলিয়ন ইয়েন খরচ করার পরিকল্পনা কিশিদা-সরকার ৷

চলতি বছরের মার্চ মাসে এনিয়ে কথা বলতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ফুমিও কিশিদার (Fumio Kishida) উপদেষ্টা মাসাকা মোরি। তিনি বলেছিলেন, "এভাবে চললে" একদিন দেশটাই 'অদৃশ্য' হয়ে যাবে।

শুধু জাপান-ই নয়, ইতালি, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মত দেশগুলিতেও শিশু জন্মের হার উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু, উন্নত দেশগুলিতে এই পরিস্থিতির কারণ কী ?

একটি দেশে বার্ষিক জনসংখ্যার (Japan Population) পরিবর্তন গণনা করা হয়, কতজন জন্মাল এবং যারা দেশান্তরিত হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্ট সময়ে কতজন মারা গেছেন এবং বহিঃপ্রবাসের সংখ্যা বিয়োগ করে। অর্থাৎ, জন্ম, মৃত্যু এবং অভিবাসনই জনসংখ্যা পরিবর্তনের হার নির্ণয় করার মূল বিষয়। উদাহরণ হিসাবে বলা যায়, স্বাধীনতার পর বিশাল সংখ্যায় জন্ম ও মৃত্যু দেখেছে ভারত। বিভিন্ন ধরনের রোগ এবং রাস্তা, হাসপাতালের মতো পরিকাঠামোর অভাবে মৃত্যুর সংখ্যা বেশি দেখা গেছে। যখন পর্যাপ্ত ন্যূনতম পরিষেবা পায় অধিকাংশ মানুষ, তখন মৃত্যুর হার কমতে থাকে। শিশু জন্মের হার বৃদ্ধি পাওয়ায়, সার্বিক জনসংখ্যাও বাড়ে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ABP Ananda Top 10, 6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 6 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে

ভিডিও

Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget