এক্সপ্লোর

JNU Controversy : "ভারত ছাড়ো", জেএনইউ-তে ব্রাহ্মণ-বিরোধী দেওয়াল লিখন ঘিরে শোরগোল; কী বলছে কর্তৃপক্ষ ?

Anti-Brahmin Slogans In Campus : সূত্রের খবর, স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ-২-এৎ বিল্ডিংয়ের ব্রাহ্মণ ও বণিক সম্প্রদায়ের বিরুদ্ধে একাধিক দেওয়াল লিখন রয়েছে

নয়া দিল্লি : জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (Jawaharlal Nehru University) ক্যাম্পাসের বিল্ডিংয়ে ব্রাহ্মণ ও বণিক-বিরোধী দেওযাল লিখন। ক্যাম্পাসের একাধিক দেওয়াল লাল রঙের কালিতে ওই দুই সম্প্রদায়ের বিরুদ্ধে লেখনী ঘিরে শোরগোল পড়ে গেছে। বৃহস্পতিবারের এই ঘটনার বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল (Viral in Social Media) হয়েছে। এরপরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে এই ধরনের মানসিকতার তীব্র নিন্দা করে বিবৃতি জারি করা হয় বিশ্ববিদ্যালয় করতৃপক্ষের তরফে। ওই বিবৃতিতে বলা হয়েছে, এই জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা সহ্য করা হবে না। কারণ, এই বিশ্ববিদ্যালয় সকলের জন্য।

দেওয়াল লিখন ঘিরে বিতর্ক- 

সূত্রের খবর, স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ-২-এর বিল্ডিংয়ের ব্রাহ্মণ ও বণিক সম্প্রদায়ের বিরুদ্ধে একাধিক দেওয়াল লিখন রয়েছে। এমনই দাবি করছেন সেখানকার ছাত্ররা। কোনও কোনও স্লোগানে লেখা হয়েছে, "ব্রাহ্মণরা... এই ক্যাম্পাস ছাড়ুন", "রক্তপাত হবে", "ব্রাহ্মণরা ভারত ছাড়ো"। আবার ব্রাহ্মণ ও বণিকদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, "আমরা আসছি, বদলা নেব।"

এই ধরনের দেওয়াল লিখনে বামেদের কাঠগড়ায় তুলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, এবিভিপি-র জেএনইউ-র সভাপতি রোহিত কুমার বলেছেন, শিক্ষাক্ষেত্রে বামপন্থী গুন্ডাদের এই ধরনের দেওয়াল লিখনের ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে। স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ-২-এর বিল্ডিংয়ে এসব লিখেছে কমিউনিস্টরা। এমনকী মুক্তমনা অধ্যাপকদের ভয় দেখাতে তাঁদের চেম্বারও বিকৃত করা হয়েছে। আমরা মনে করি যে, শিক্ষাক্ষেত্রে বিতর্ক ও আলোচনা চলতে পারে। কিন্তু, ছাত্র সম্প্রদায় বা সমাজকে বিষাক্ত করা উচিত নয়।

অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে ট্যুইট করেছে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোরামও। 

চলতি বছরেই রামনবমীতে উত্তাল হয়ে ওঠে জেএনইউ ক্যাম্পাস। এবিভিপি (ABVP)  ও একাধিক বাম ছাত্র সংগঠনের  (JNUSU)  মধ্যে সংঘাতের অভিযোগ ওঠে। এসএফআই, আইসা সহ একাধিক বাম ছাত্র সংগঠনের তরফে এবিভিপি-র বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। 

ঘটনার সূত্রপাত রামনবমীতে খাওয়া-দাওয়ার বিধি নিয়ে ! ' আমিষ খাওয়া যাবে না' । অভিযোগ, এই দাবিতেই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কয়েকজন পড়ুয়াকে মারধর করে এবিভিপির সদস্যরা। ওই ঘটনায় কয়েকজন পড়ুয়া আহত হন বলে খবর। এবিভিপি-র বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের একাধিক বাম ছাত্র সংগঠন। যদিও এবিভিপি দাবি করে, বামপন্থী পড়ুয়ারাই তাদের ওপর হামলা করেছে।

আরও পড়ুন ; ‘দিল্লিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে কেজরিওয়াল, বাংলায় মমতা', বললেন দিলীপ

 

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget