এক্সপ্লোর

Dilip Ghosh: ‘দিল্লিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে কেজরিওয়াল, বাংলায় মমতা', বললেন দিলীপ

Dilip Attacks Mamata: দিল্লি পুরসভার ভোটের প্রচারেও দিলীপের মুখে বাংলার হিংসা থেকে দুর্নীতি।

নয়াদিল্লি: দিল্লি পুরসভার ভোটের প্রচারেও দিলীপের (Dilip Ghosh) মুখে বাংলার হিংসা থেকে দুর্নীতি (Bengal Scam, Violence)। ‘মমতার ভাই কেজরি, ফ্রি করতে করতে সরকারের বেহাল অবস্থা। বকেয়া ডিএ থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ। দিল্লির পুরভোটের (Delhi Municipal Election Campaign) প্রচারে অনুব্রত থেকে অখিলকে আক্রমণে দিলীপ। ‘দিল্লিতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে কেজরিওয়াল, বাংলায় মমতা। বিজেপিকে সাম্প্রদায়িক বলে তৃণমূল, ভোটব্যাঙ্কের জন্য রোহিঙ্গাদের আশ্রয়। বাংলায় বোমা-গুলির লড়াই, তৃণমূলের লোকেরাও খুন হচ্ছে। তৃণমূলের কর্মীরাও খুন হচ্ছেন, কেননা দলটাই সমাজবিরোধীদের ঘাঁটি। দিল্লি পুরসভার প্রচারে গিয়ে তৃণমূল সরকারের উদাহরণ টেনে আক্রমণ। 

তবে সবসময় যে একতরফা মমতাকেই নিশানা করেন দিলীপ ঘোষ এমনটা নয়, উলটপূরানের ঘটনাও ঘটেছে। অভিষেকের (Abhishek Banerjee) পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর।'অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল মেলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রতিহিংসার বশে গ্রেফতার করলেও আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকেও তো বিজেপির নেতার দলিল পাওয়া গেছে। তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হবে না?' প্রশ্ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসসসি নিয়োগ দুর্নীতির মামলায়, মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে তাতে দেখা গেছে দিলীপ ঘোষের নামও। সিজার লিস্ট অনুযায়ী, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের দলিল। সেই তথ্যকে হাতিয়ার করেই, এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী।

আরও পড়ুন, 'একসঙ্গে অনেক খেয়ে ফেলেছে', কাদেরকে বললেন মীনাক্ষী ?

ঝাড়গ্রামে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ছোট ছোট ভুল হলেও সিবিআই-ইডি দিয়ে তদন্ত করাচ্ছে। কিন্তু নির্বাচনে খরচ করা হাজার হাজার কোটি টাকার উৎস কী? এত টাকার উৎসের খোঁজ করেছে সিবিআই-ইডি?' পাশাপাশি নাম করে দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না, সেই প্রশ্নও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।'অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকেও তো বিজেপির নেতার উদ্ধার হয়েছে। তাঁকে কেন গ্রেফতার নয়?'এই একই ইস্যুতে গতকাল দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না।'

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget