এক্সপ্লোর

১২০০ কিমি স্কুটারে সন্তানসম্ভবা স্ত্রীকে ঝাড়খন্ড থেকে গোয়ালিয়রে পরীক্ষাকেন্দ্রে নিয়ে গেলেন স্বামী, মিলল ফেরার প্লেনের টিকিট

আদানি ফাউন্ডেশন তাঁদের গোয়ালিয়র থেকে রাঁচি ফেরার ১৬ সেপ্টেম্বরের বিমানের টিকিট কেটে দিয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন ধনঞ্জয়। গোয়ালিয়র থেকে রাঁচির সরাসরি ফ্লাইট নেই। তাই হায়দরাবাদ হয়ে রাঁচি ফিরবেন ওঁরা। সেখান থেকে সড়ক পথে গোড্ডায়। সেজন্য গাড়ির ব্যবস্থা করবে গোড্ডা প্রশাসন।

নয়াদিল্লি: নিজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও স্ত্রী সোনি হেমব্রমের স্কুল শিক্ষিকার চাকরি পাওয়ার স্বপ্ন যেন তাঁর নিজেরই স্বপ্ন হয়ে উঠেছিল। তাই সন্তানসম্ভবা ২২ বছরের সোনি যাতে ডিএড (ডিপ্লোমা ইন এডুকেশন) পরীক্ষায় বসতে পারেন, সেজন্য তাঁকে টু হুইলারে বসিয়ে ১২০০ কিমির বেশি রাস্তা পেরিয়ে ঝাড়খন্ডের গোড্ডা জেলা থেকে গোয়ালিয়র নিয়ে গিয়েছিলেন ২৭ বছরের ধনঞ্জয় কুমার। সেখানেই পরীক্ষার সেন্টার হয়েছিল। কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে লকডাউনের মধ্যে ঝড়-বৃষ্টি, ভাঙাচোরা রাস্তা, নানা বাধা পেরিয়ে সাহস, জেদ, স্বামী-স্ত্রীর প্রেম-ভালবাসার নজির গড়েছেন এই আদিবাসী দম্পতি। ধনঞ্জয়, সোনির কাহিনি মিডিয়া মারফত জেনে আদানি ফাউন্ডেশন ওঁদের ঝাড়খন্ড ফেরার বিমানের টিকিটের ব্যবস্থা করেছে। সংস্থার চেয়ারপার্সন ট্যুইট করেছেন, ধনঞ্জয়, সোনির ম্যারাথন যাত্রা অস্তিত্বের লড়াই, শপথ ও এক বিরাট আশাবাদের পথ চলা। ওদের গোড্ডায় ঘরে ফেরার যাত্রাটা যাতে আরামদায়ক হয়, সেই ব্যবস্থা করতে পেরে আদানি ফাউন্ডেশন কৃতার্থ বোধ করছে। এই অনুপ্রেরণামূলক কাহিনি প্রকাশ্যে আনায় স্থানীয় মিডিয়াকেও ধন্যবাদ। আদানি ফাউন্ডেশন তাঁদের গোয়ালিয়র থেকে রাঁচি ফেরার ১৬ সেপ্টেম্বরের বিমানের টিকিট কেটে দিয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন ধনঞ্জয়। গোয়ালিয়র থেকে রাঁচির সরাসরি ফ্লাইট নেই। তাই হায়দরাবাদ হয়ে রাঁচি ফিরবেন ওঁরা। সেখান থেকে সড়ক পথে গোড্ডায়। সেজন্য গাড়ির ব্যবস্থা করবে গোড্ডা প্রশাসন। যে স্কুটারে চেপে তাঁরা গোয়ালিয়র এসেছিলেন, সেটিও ফাউন্ডেশন ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে। গোয়ালিয়র প্রশাসন পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি তাঁদের থাকার আয়োজন করে দিয়েছে বলে জানিয়েছেন ধনঞ্জয়। শুধু তাই নয়, তারা গর্ভবতী স্ত্রীর শারীরিক চেক আপের আয়োজনও করেছে। গোয়ালিয়র পৌঁছনোর খরচ জোগাড় করতে নিজেদের সোনাদানা বন্ধক রেখে ১০ হাজার টাকার ব্যবস্থা করেছিলেন ওঁরা। ধনঞ্জয় জানিয়েছেন, মুম্বইয়ের এক তরুণী তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই গয়না ছাড়ানোর জন্য ১০ হাজার টাকা জমাও করেছেন। আবার গোড্ডা থেকে কিছু লোক ফোন করে ধনঞ্জয়কে কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন। সোনি বলেছেন, আগে ভেবেছিলাম বোধহয় পরীক্ষা দেওয়া হবে না, কিন্তু স্বামীর আগ্রহ, জেদ দেখার পর আমিও দীর্ঘ পথ যাত্রার জন্য মানসিক ভাবে তৈরি হই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget