এক্সপ্লোর

Jharkhand News: 'ব্যাঙ্কের ভুলে' বিড়ি বিক্রেতার অ্যাকাউন্টে এল ১ লক্ষ! তাঁকেই এবার গ্রেফতার করল পুলিশ

Offbeat News: ওই বিক্রি বিক্রেতাকে 'ভুল করে' পাঠানো টাকা পাঠাতে বলা হয়। যদিও তিনি তা দিতে অস্বীকার করেন। এমনকী থানায় হাজিরাও দেননি।

নয়া দিল্লি: পেশায় বিড়ি বিক্রেতা তিনি। ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ছিল সামান্যই। হঠাৎই অ্যাকাউন্টে (Bank Account) এল ১ লক্ষ টাকা। দেখে তো চক্ষু-চড়কগাছ ওই ব্যক্তির। মনে মনে তিনি তখন ভেবেছেন- 'দেনেওয়ালা যব দেতা হ্যায়, ছপ্পর ফাড়কে দেতা হ্যায়'। কিন্তু তখনও তিনি ভাবেননি যে এই অর্থই তাঁর জীবনে অনর্থ নিয়ে আসছে! 

ঝাড়খণ্ডের (Jharkhand) সিংহভূম জেলা থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। জানান হয়েছে, একজন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য গ্রেফতার করা হচ্ছে তাঁকে। ভুলবশত ওই মহিলার আধার নম্বরের সঙ্গে লিঙ্ক হয়ে গেছিল ওই বিক্রি বিক্রেতার অ্যাকাউন্ট। 

পুলিশ এও জানায়, দুই বছর আগে একটি কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অ্যাকাউন্টে আধার লিঙ্কের কাজটি হয়েছিল। ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার এক মহিলার কাছ থেকে একটি অভিযোগ পান যে, তাঁর অ্যাকাউন্ট থেকে হঠাৎই এক লক্ষ টাকা গায়েব হয়ে যায়। এরপর তদন্ত শুরু করতে গিয়েই দেখা যায়, আধার লিঙ্কে ত্রুটি রয়েছে।                                                                 

এরপর ওই বিক্রি বিক্রেতাকে 'ভুল করে' পাঠানো টাকা পাঠাতে বলা হয়। যদিও তিনি তা দিতে অস্বীকার করেন। এমনকী থানায় হাজিরাও দেননি। এরপর মুফাসিল থানায় ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারা, ৪২০ ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়। পুলিশ বলেছে যে, টাকা তোলার সময় অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেখেও উপেক্ষা করেই সে টাকা তুলেছেন ওই বিড়ি বিক্রেতা।                             

আরও পড়ুন, বিশ্বের বিষাক্ততম প্রাণীর খপ্পড়ে যুবতী, মারণ কামড়ে মুহূর্তে মৃত্যুর মুখোমুখি!

ব্যাঙ্কের ম্যানেজার মনীশ কুমার জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, গ্রামীণ ব্যাঙ্কের স্পনসরশিপ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চলে গেছে। সম্পূর্ণ ডেটা SBI-এর সাথে একীভূত করা হয়েছিল। সেই সময়ই হয়তো আধার নম্বর ভুলবশত অন্য কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়েছিল। তিনি এও বলেন, ওই মহিলা আগে অভিযোগ করেননি, অন্যথায় আমরা এটি বন্ধ করতে পারতাম। 

আধার কেন্দ্রের তরফে একজন আধিকারিক বলেছেন যে, এটি সম্পূর্ণতই ব্যাঙ্কের গাফিলতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
১৪,০০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন ! সঙ্গে ১০০টি ঘোড়ার র‍্যালি, কোথায় জানেন ?
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget