এক্সপ্লোর

Jharkhand Train Accident : কীভাবে লাইনচ্যুত মালগাড়ির বগিতে ধাক্কা, কবচ ছিল এই লাইনে?

চলতি বছরে পশ্চিমবঙ্গ-সহ দেশের ৩ হাজার কিলোমিটার রেলপথে কবচ লাগানো হচ্ছে। আর এই 'কবচ' প্রকল্পের মধ্যেই থাকবে বাংলা।  

কলকাতা : কোথায় 'কবচ'? ঘোষণার এত বছর পরও কেন ৬৮ হাজার কিলোমিটার রেলপথের মধ্যে, মাত্র দেড় হাজার কিলোমিটার কবচের আওতায় এসেছে? তাতে বাংলা নেই কেন? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর  প্রশ্নগুলো উঠেছিল। আবারও উঠল । আবারও কিছু মৃত্যুর পর । আবারও দুঃস্বপ্নের যাত্রার পর। কেন একটা লাইনচ্যুত মালগাড়ির বগি লাইনে পড়ে থাকার খবর পেলেন না এক্সপ্রেস ট্রেনের চালক ? প্রশ্নগুলো উঠছেই। সেই সঙ্গে আবারও উঠছে কবচ প্রসঙ্গ।  

'কবচ' এমন এক প্রযুক্তি, যা দুটো ট্রেনের সংঘর্ষ আটকাতে সক্ষম।  একই লাইনের ওপর দুটি ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে ‘কবচ’। সেই অনুযায়ী আগেভাগে ট্রেনের চালককে সতর্ক করে দেয় এই প্রযুক্তি। 

প্রতিবার দুর্ঘটনা ঘটলেই কবচ বা অ্যান্টি কলিসন ডিভাইস নিয়ে প্রশ্ন ওঠে। রেল সূত্রে খবর, এবারও ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনের যেখানে দুর্ঘটনা ঘটে, সেই রুটে সুরক্ষা-কবচ ছিল না। গত ১৭ জুন, শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে মালগাড়ির চালক-সহ ১০ জনের মৃত্যু হয়। সেই সময় রেল জানিয়েছিল, চলতি বছরে পশ্চিমবঙ্গ-সহ দেশের ৩ হাজার কিলোমিটার রেলপথে কবচ লাগানো হচ্ছে। আর এই 'কবচ' প্রকল্পের মধ্যেই থাকবে বাংলা।  

রেল সূত্রে খবর অনুসারে, ভারতে প্রায় ৬৮ হাজার কিলোমিটার রেলপথের মধ্য়ে, এখনও পর্যন্ত শুধুমাত্র দক্ষিণ-মধ্য রেলের ১ হাজার ৪৬৫ কিলোমিটার ট্র্য়াক  এবং ১৩৯টি ইঞ্জিন কবচের আওতায় আনা হয়েছে। যার মধ্যে ছিল না এই ট্র্যাকও। ফলে দুর্ঘটনা এড়ানো গেল না।  

মঙ্গলের সকালে এই ভয়াবহ দুর্ঘটনার পর উদ্বেগ প্রকাশ করে একদা রেল মন্ত্রী, অধুনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, 'ফের একটা ভয়াবহ রেল দুর্ঘটনা। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে কয়েকজনের মৃত্যু হয়েছে। প্রতি সপ্তাহে দুঃস্বপ্ন, এই মৃত্যুমিছিল চলছে রেল ট্র্যাকে, এই কি সরকার চলার নমুনা? কতদিন আমরা এসব সহ্য করব? সরকারের অপদার্থতা কি কোনওদিনই শেষ হবে না?'

২০২২-এর বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুনিয়েছিলেন রেলের 'কবচ' প্রকল্পের কথা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তো আরও একধাপ এগিয়ে, খেলনা ট্রেন দিয়ে, কীভাবে 'কবচ' কাজ করবে, সেটা হাতে কলমে করে দেখিয়েছিলেন। ২০২২ সালে কবচ-এর লাইভ ডেমোনস্ট্রেশন হয়েছিল সেকেন্দ্রাবাদে। কিন্তু, , তারপরও রেল দুর্ঘটনা থামে না। আর প্রতিটা রেল দুর্ঘটনার পর প্রশ্ন ওঠে কোথায় কবচ? এই ছবিটা কবে বদলাবে? আদৌ কি বদলাবে? প্রশ্নটা এবারও রয়েই গেল। 

আরও পড়ুন : 

দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেন, মালগাড়ির সঙ্গে ধাক্কায় উল্টে গেল ১৮টি কামরা, মৃত ২

সেরা শিরোনাম

Abhijit Dipke News: দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget