এক্সপ্লোর

Train Accident: দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেন, মালগাড়ির সঙ্গে ধাক্কায় উল্টে গেল ১৮টি কামরা, মৃত ২

Howrah-Mumbai Train Accident: ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। ধাক্কা লেগেই মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফের ট্রেন দুর্ঘটনা (Train Accident), গত ২ মাসে ৩ বার ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত হাওড়া (Howarh) থেকে মুম্বইমুখী (Mumbai) এক্সপ্রেস ট্রেন (Express Train)। ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা। দুর্ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে খবর। চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিম। দুর্ঘটনায় মৃত ২, আহত ২০, খবর সংবাদসংস্থা PTI সূত্রে। 

সূত্রের খবর, আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয়।

হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। নম্বর দুটি হল- 033-26382217 এবং 94333-57920.

দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ১৮টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে এগিয়ে আসে। 

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুরের ডিসিএম। তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন। হাওড়া মুম্বইয়ে যাতায়াতের অন্যতম লাইন এটি। সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে।                                                             

কিছু দিন আগেই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছিল চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। এই ঘটনায়, মৃত্যু হয়েছে ২জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রেল সূত্রে বক্তব্য, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান লোকো পাইলট।

ষড়যন্ত্র-তত্ত্বকে সামনে রেখেই উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করল উত্তরপ্রদেশ ATS. এমনই খবর সূত্রের। গতকাল দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। ১০টি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় তিনজনের। আহত হন ৩৩ জন। গতকালই রেল সূত্রে দাবি করা হয়, ট্রেন লাইনচ্য়ুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছিলেন লোকো পাইলট। একই অভিজ্ঞতার কথা জানান লাইনচ্যুত ট্রেনের একাধিক যাত্রী। সেইমতো ষড়যন্ত্রের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ ATS.

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget