এক্সপ্লোর

New CJI Sanjiv Khanna : বাবা-কাকা ছিলেন বিচারপতি, আইনজীবী হিসাবে শুরু করে দেশের প্রধান বিচারপতি পদে শপথ সঞ্জীব খান্নার

Supreme Court: বছর ৬৪-র বিচারপতি খান্না আগামী ৬ মাস প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার সামলাবেন। পরের বছর ১৩ মে তাঁর অবসরগ্রহণ করার কথা

নয়াদিল্লি : গতকালই অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন সঞ্জীব খানা। আজ সকালেই দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাব দায়িত্ব নেন তিনি। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। বছর ৬৪-র বিচারপতি খান্না আগামী ৬ মাস প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার সামলাবেন। পরের বছর ১৩ মে তাঁর অবসরগ্রহণ করার কথা।  

বছর ৬৪-র বিচারপতি খান্না আগামী ৬ মাস প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বভার সামলাবেন। পরের বছর ১৩ মে তাঁর অবসরগ্রহণ করার কথা।  

সঞ্জীব খান্নার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -সহ অন্যান্য মন্ত্রীরা। সদ্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও ছিলেন অনুষ্ঠানে। 

দিল্লিতে জন্ম। মডার্ন স্কুল বারাখাম্বা রোডে পড়াশোনা করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এরপর তিনি যান স্টেন স্টিফেন্স কলেজে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। তাঁর বাবা বিচারপতি দেব রাজ খান্না ছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। তাঁর মা সরোজ খান্না ছিলেন লেডি শ্রীরাম কলেজের অধ্যাপিকা। প্রধান বিচারপতি খান্নার কাকা হনস রাজ খান্না ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। 

২০০৫ সালে দিল্লি হাইকোর্টে বিচারপতি হিসাবে কাজে যোগ দেওয়ার আগে আইনজীবী হিসাবে কাজ করেছেন প্রধান বিচারপতি খান্না। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টে যান।

সুপ্রিম কোর্টের একাধিক যুগান্তকারী রায়ের অংশ থেকেছেন সঞ্জীব খান্না। সেই তালিকায় রয়েছে- Electronic Voting Machines-এর পবিত্রতা রক্ষা থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিল। এর পাশাপাশি তিনি সেই বেঞ্চেও ছিলেন, যে বেঞ্চ ইলেক্টোরাল বন্ড স্কিমাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন।  

গতকালই দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছে ডি ওয়াই চন্দ্রচূড়। ২০২২ সালের নভেম্বর মাস থেকে ২০২৪ সালের নভেম্বর, দু'বছর গুরুদায়িত্ব পালন করে গেছেন তিনি। তাঁর জায়গায় এবার প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খন্না। বিচারপতি হিসেবে অবসর নেওয়ার পর CJI চন্দ্রচূড় কী করেন, সেদিকে তাকিয়ে সকলেই। কারণ বাবার দেখানো পথে এগিয়ে প্রধান বিচারপতি হিসেবে যখন দায়িত্ব গ্রহণ করেন তিনি, তাঁকে ঘিরে প্রত্যাশা ছিল তুঙ্গে। কেউ কেউ 'রকস্টার প্রধান বিচারপতি' বলেও উল্লেখ করেন। সবসময় প্রত্যাশা পূরণ হয় না। তাই কার্যকালের শেষ দিকে একাধিক মামলার রায় নিয়ে সমালোচনা শুনতে হয়েছে তাঁকেও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget