এক্সপ্লোর

মমতার নাটক সবাই জেনে গিয়েছে! মুখ্যমন্ত্রীর গ্রাম সফরকে কটাক্ষ কৈলাসের

বোলপুর থেকে ফেরার সময় বুধবার বীরভূমের সরকারডাঙা ও বল্লভপুরডাঙা গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। তাঁকে কাছে পেয়ে গ্রামবাসীদের একাংশ বেশ খুশি। আবার মুখ্যমন্ত্রী ফিরতেই অনেকে অভিযোগ করেছেন, তাঁরা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না।

বীরভূম: হেভিওয়েটদের গ্রাম-সফর ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বুধবার বোলপুর থেকে ফেরার পথে আচমকাই গ্রামে চলে যান মুখ্যমন্ত্রী। এর আগে রাজ্য সফরে এসে আদিবাসী-বাউলের ঘরে খাবার খেয়েছিলেন অমিত শাহ, যা নিয়ে তাঁকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বোলপুর থেকে ফেরার সময় বুধবার বীরভূমের সরকারডাঙা ও বল্লভপুরডাঙা গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। তাঁকে কাছে পেয়ে গ্রামবাসীদের একাংশ বেশ খুশি। আবার মুখ্যমন্ত্রী ফিরতেই অনেকে অভিযোগ করেছেন, তাঁরা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না। এনিয়ে যথারীতি শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও। মুখ্যমন্ত্রীর পা রাখা আদিবাসী অধ্যুষিত  দু’টি গ্রাম রূপপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। বর্তমানে এই পঞ্চায়েত তৃণমূলের দখলে। কিন্তু, গত লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েতে এগিয়ে ছিল বিজেপি। বল্লভপুর বুথে ১৬৩ ভোটে এগিয়ে ছিল তারা। সেই গ্রামে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে সুর চড়িয়ে বিজেপির সাধারণ সম্পাদক   কৈলাস বিজয়বর্গীয় মমতার নাটক সবাই জেনে গিয়েছে বলে কটাক্ষ করেন। এর আগে বোলপুরে এসে বাসুদেব দাস বাউলের বাড়িতে খাবার খেয়েছিলেন শাহ। কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কোনও কথা বলতে পারেননি বলে জানিয়ে বাসুদেব দাস বলেন,  কিছু চাইনি সেই অর্থে বলতেও পারিনি, এতটাই ব্যস্ত ছিলেন, কথা বলা হল না! আদিবাসী, তফশিলিদের বাড়িতে বিজেপি নেতাদের খাওয়া নিয়ে, মঙ্গলবার কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন মমতাও। বলেছিলেন, প্রতি সপ্তাহে একবার চায়ের সাথে ফাইভ স্টারের খাবার। দেখাচ্ছে আদিবাসী বাড়ির খাবার। আদিবাসীদের অপমান করার অধিকার তোমাদের নেই! এর আগে বাঁকুড়া সফরে এসে আদিবাসী পরিবারের ঘরে খাবার খেয়েছিলেন  শাহ। কিছুদিন পর বাঁকুড়া সফরে গিয়ে একটি গ্রামে চলে যান মুখ্যমন্ত্রী। খাটিয়ায় বসে কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে।  সেবারও দুই হেভিওয়েটের বাঁকুড়া সফর ঘিরে তুঙ্গে উঠেছিল তৃণমূল-বিজেপির তরজা। এবার তার পুনরাবৃত্তি হল বীরভূমে, যা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget