এক্সপ্লোর

কিছু নাচগান করা লোক, ধান্ধাবাজ দলে! কটাক্ষ সুজাতার, অনুশাসনে বিশ্বাসী, আমিত্ব মেনে চলি না, পাল্টা কাঞ্চনা

দু’জনের গলাতেই রাজনীতি কম, স্বামী-স্ত্রীর আবেগের কথা উঠে এল বেশি! সৌমিত্র যখন বলছেন, সুজাতা, খুব ভুল করলে। আর তুমি পদবিতে খাঁ লিখো না। শুধু মণ্ডল লিখো। তখন সুজাতা বলছেন, শুধু খাঁ বাদ দিলেই হবে? খাঁ তো মনের মধ্যে থেকে যাবে। শুধু খাঁ বাদ দিলেই সম্পর্ক শেষ হয়ে যাবে। বিচ্ছেদের মধ্যেও দু’জনেই কাঁদতে কাঁদতে পরস্পরের শুভ কামনাও করলেন।

কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিন্হা ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দশ বছরের বিবাহিত জীবনে নাটকীয়ভাবে ছেদ। লাইভ প্রেস কনফারেন্সে স্বামী স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠাচ্ছেন, কস্মিনকালে এ ধরণের ঘটনা দেখেনি বঙ্গবাসী। কিন্তু, বঙ্গ রাজনীতিতে তৃণমূল-বিজেপির অভূতপূর্ব যুদ্ধে এই ঘটনারও সাক্ষী হল রাজ্যবাসী। অনেকটা লাইট-অ্যাকশন-ক্যামেরার মতোই সংসার-রাজনীতি-বিচ্ছেদ! একদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলছেন, আমি কি খুব পাপী? পাল্টা সৌমিত্রর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁর অভিমান ভরা মন্তব্য, তৃণমূলে গিয়েছি বলেই ডিভোর্সের নোটিস পাঠাচ্ছে। আমি সৌমিত্রকে কোনওদিনই স্বামীর অধিকার থেকে বঞ্চিত করব না। দু’জনের গলাতেই রাজনীতি কম, স্বামী-স্ত্রীর আবেগের কথা উঠে এল বেশি! সৌমিত্র যখন বলছেন, সুজাতা, খুব ভুল করলে। আর তুমি পদবিতে খাঁ লিখো না। শুধু মণ্ডল লিখো। তখন সুজাতা বলছেন, শুধু খাঁ বাদ দিলেই হবে? খাঁ তো মনের মধ্যে থেকে যাবে। শুধু খাঁ বাদ দিলেই সম্পর্ক শেষ হয়ে যাবে। বিচ্ছেদের মধ্যেও দু’জনেই কাঁদতে কাঁদতে পরস্পরের শুভ কামনাও করলেন। দলবদলের জেরে সংসারে ভাঙন, এবং তার জেরে এমন মান-অভিমানে ভরা এই বাগযুদ্ধে বাগযুদ্ধে জড়িয়েছেন তৃতীয় এক চরিত্র। তিনি টালিগঞ্জের অভিনেত্রী এবং বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র। সোমবার সুজাতা তৃণমূলে গিয়ে সরব হতেই পাল্টা মুখ খুলেছেন কাঞ্চনা। কিছু নাচগান করা লোক, ধান্ধাবাজ দলে ঢুকেছে বলে কটাক্ষ করেছেন সুজাতা। পাল্টা কাঞ্চনার তোপ, অনুশাসনে বিশ্বাস করি। আমিত্ব মেনে চলি না। আমরা কাজ করার আগে নেতৃত্ব, সংগঠন নিয়ে চলি। খেয়াল করছিলাম, এটা উনি করতে পারছিলেন না। আমিত্ব বড় হয়ে যাচ্ছিল। সুজাতা তারপরও কটাক্ষ করেন, ও এত বড় নেত্রী নয়, যে উত্তর দিতে হবে। প্রফেশনে কাজ নেই। কবে কাজ করল! সৌমিত্র এবং কাঞ্চনা বর্তমানে রাজ্য বিজেপির একই সংগঠনে রয়েছেন। সৌমিত্র রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি। আর কাঞ্চনা সেই সংগঠনের সাংস্কৃতিক আহ্বায়ক। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানের আগে, সংগঠনের কাজে বেশ কিছুদিন সৌমিত্রর লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে ছিলেন কাঞ্চনা। সোমবার সুজাতা এবং সৌমিত্র, কেউই পরস্পরকে আক্রমণের রাস্তায় হাঁটেননি। কিন্তু, কাঞ্চনার গলায় সুজাতার বিরুদ্ধে শোনা গেছে চড়া সুর। তিনি বলেন, কোথাও যদি কেউ ভেবে থাকেন টিকিট পাবেন বলে রাজনীতি করছেন, তাহলে ঠিক নয়। আমার মনে হচ্ছে এটা কারণ হতে পারে। বললেন, সম্মান পাইনি। অবশ্য কাঞ্চনাকে সামান্য গুরুত্বও দিতে নারাজ সুজাতার সংক্ষিপ্ত মন্তব্য, নেত্রী হোক, তারপর উত্তর দেব! সৌমিত্রও স্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে বলেছেন, জ্যোতিষীর সঙ্গে ঘুরত! পাল্টা সুজাতা কান্নায় ভেঙে পড়ে বলেছেন, জ্যোতিষী কেন, ডাক্তার, টিচার অনেকেই বলেছে তৃণমূলে যোগ দিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
JPSC and JSSC Exam Scam: ১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
১৩ বছরে ১২ টি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ, অনুপ্রেরণা হতে পারলেন না ইনি, নাম জড়াল ৪০ কোটির শিক্ষা দুর্নীতিতে!
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget