এক্সপ্লোর

Rajasthan Accident:২০০ মিটার হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, কানঝাওয়ালার স্মৃতি ফিরল উদয়পুরে

Man Dies After Being Dragged By A Car:ঠিক যেন দিল্লির কানঝাওয়ালা। মাঝবয়সী ব্যক্তিকে গাড়ির নিচে প্রায় ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পাঁচ তরুণের বিরুদ্ধে।

উদয়পুর: ঠিক যেন দিল্লির কানঝাওয়ালার (delhi kanjhawala) ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তির সাক্ষী থাকল রাজস্থানের উদয়পুর (udaipur in rajasthan)। এক মাঝবয়সী ব্যক্তিকে গাড়ির নিচে প্রায় ২০০ মিটার টেনে (car drags man for 200 meter) হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পাঁচ তরুণের বিরুদ্ধে। রবিবার রাতে উদয়পুরের ঘণ্টাঘর পুলিশ স্টেশন এলাকার মধ্যে শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটে। গত ৩১ ডিসেম্বর গভীর রাতে দিল্লির কানঝাওয়ালায় কার্যত এক ধরনের ঘটনা ঘটেছিল। ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয় ওই ভয়ঙ্কর ঘটনায়। রাজস্থানের ঘটনাটিতেও জখম ব্যক্তির প্রাণ গিয়েছে।

রাজস্থানে কী ঘটল?
ঘণ্টাঘর পুলিশ স্টেশনের আধিকারিকদের বক্তব্য, রাস্তার উপর অচেতন ও রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কেউ তাঁদের ফোনে খবর দেন। তার পরই বিষয়টি জানতে পারেন তাঁরা। যিনি ফোন করেছিলেন, সেই ব্যক্তিকেও সম্ভবত গাড়িটি ধাক্কা মেরেছিল। খবর পেয়েই পুলিশ আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছন। জখম ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জেনেছে, মৃতের নাম হেমরাজ। তিনি উদয়পুরের মাভলি তেহসিলের বাসিন্দা।

তদন্তে চোখ কপালে...
অবিলম্বে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। সেখানেই নজরে আসে গোটা ঘটনা। দেখেন, একটি গাড়ির নিচে প্রায় ২০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে হেমরাজকে। 'ঘাতক' গাড়িটির মধ্যে ৫ জন তরুণও রয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তদন্ত চলছে। ময়নাতদন্তের পর ৪৫ বছরের হেমরাজের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 'ঘাতক' গাড়িটির সন্ধান করছে পুলিশ। খোঁজ করা হচ্ছে পাঁচ অভিযুক্ত তরুণের। গোটা ঘটনায় দিল্লির কানঝাওয়ালা ঘটনার ছাপ দেখতে পেয়ে শিউরে ওঠেন তদন্তকারী আধিকারিকরা। সে বার অঞ্জলি সিংহ নামে এক ২০ বছরের তরুণীর প্রাণ যায়। অভিযোগ, দিল্লির একেবারে গা-ঘেঁষা সুলতানপুরী এলাকায় একটি গাড়ি অঞ্জলিকে প্রায় ১৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায়। অভিযুক্ত ও মৃত, দু-পক্ষই সেই সময় মদের ঘোরে ছিলেন, জানতে পারে পুলিশ। তবে শুধু দিল্লি নয়। কার্যত এক ঘটনা ঘটে গুজরাতের সুরাত জেলায়। সেখানে এক ২৪ বছরের মোটরসাইকেল চালককে ১২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি চার চাকার গাড়ি। মারা যান ওই তরুণ। কিন্তু প্রশ্ন হল, দেশের নানা প্রান্তে একই ধরনের ঘটনার বাড়বাড়ন্ত কেন? উত্তর নেই।

আরও পড়ুন:যেন মহাপ্রলয়! কম্পনে শহর মৃত্যপুরী, মৃত্যু ৪ হাজার ছুঁইছুঁই



        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget