এক্সপ্লোর

কাঁকুড়গাছি হত্যাকাণ্ড: বিমানবন্দরে নেমেই বন্ধুকে অমিত বলেন, ছেলেকে দাদার বেলঘরিয়ার বাড়িতে পৌঁছে দাও, তারপর...

তদন্তকারীরা নিশ্চিত, ল্যাপটপ ব্যাগপ্যাকে করেই সরবরাহ করা হয়েছিল সেভেন এমএম পিস্তল এবং ১২টি গুলি ভর্তি দুটি ম্যাগাজিন....

কলকাতা: কাঁকুড়গাছিতে স্ত্রী-শাশুড়িকে খুন করে আত্মঘাতী হওয়ার ঘটনায় নতুন তথ্য।

তদন্তে জানা যায়, বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে সোমবার বিকেল ৩টে ৫৬ মিনিটে ছেলেকে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন অমিত অগ্রবাল। বন্ধুকে মেসেজ করে ডেকে পাঠান বিমানবন্দরে। অনুরোধ করেন, ছেলেকে বেলঘরিয়ায় দাদা প্রদীপ অগ্রবালের বাড়িতে পৌঁছে দিতে। বন্ধু তাঁকেও সেখানে যেতে বলায়, অমিত জানান, তাঁর সেক্টর ফাইভে কাজ রয়েছে।

এরপর প্রি-পেড ট্যাক্সি বুথ থেকে ক্যাবে চড়ে বিকেল ৫টা ৫৫ মিনিটে কাঁকুড়গাছির সিটিসি বাস স্ট্যান্ডে পৌঁছন অমিত। অমিতের শ্বশুরবাড়ি থেকে এই বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র ৫০ মিটার। গোয়েন্দাদের অনুমান, পরিচিত লোকজন এড়াতেই অমিতের বাস স্ট্যান্ডে নেমে পড়ার সিদ্ধান্ত।

তদন্তকারীদের অনুমান, বাস স্ট্যান্ড থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে, কারোর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি নেন অমিত। এরপর সন্ধে ৬টা নাগাদ শ্বশুরবাড়িতে ঢোকেন। তাঁকে প্রথমে আপ্যায়নও করেছিলেন শ্বশুর-শাশুড়ি। বসানো হয় একটি ঘরে। সেখানেই শাশুড়ির সঙ্গে বিবাদে জড়ান অমিত।

এরপরই ল্যাপটপ ব্যাগ থেকে আগ্নেয়স্ত্র বের করে গুলি চালান। দরজায় লেগে প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলিটি শাশুড়ির মাথায় লাগে। তৃতীয় গুলি নিজের মাথায়। অমিতের মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখে অস্ত্র সরবরাহকারীর সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিটিসি বাস স্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ।

তদন্তকারীরা নিশ্চিত, ল্যাপটপ ব্যাগপ্যাকে করেই সরবরাহ করা হয়েছিল সেভেন এমএম পিস্তল এবং ১২টি গুলি ভর্তি দুটি ম্যাগাজিন।

৬৭ পাতার সুইসাইড নোট পড়ে তদন্তকারীরা জানতে পেরেছেন, স্ত্রী শিল্পী সহ শ্বশুরবাড়ির গোটা পরিবারকে শেষ করতে ভাড়াটে খুনি নিয়োগ করার কথাও ভেবেছিলেন অমিত। সেই জন্য বিহার, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে গিয়ে ভাড়াটে খুনিদের সঙ্গে কথাও বলেন তিনি। যদিও শেষপর্যন্ত নিজেই এই কাজ করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: নাগেরবাজারে উড়ালপুলে বীভৎস ঘটনা ! তীব্র গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় উপর থেকে ছিটকে পড়লেন যুবক
নাগেরবাজারে উড়ালপুলে বীভৎস ঘটনা ! তীব্র গতিতে ধেয়ে আসা গাড়ির ধাক্কায় উপর থেকে ছিটকে পড়লেন যুবক
News Live Update : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের!
TMC News: এবার পদ ছাড়লেন তৃণমূলের বড় নেতা, চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, লিখলেন, ‘মন সায় দিচ্ছে না’
এবার পদ ছাড়লেন তৃণমূলের বড় নেতা, চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, লিখলেন, ‘মন সায় দিচ্ছে না’
TMC News: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ভবানীপুরের বাসিন্দা, গুজরাতিদের অপমান করার অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় ভবানীপুরের বাসিন্দা, গুজরাতিদের অপমান করার অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget