এক্সপ্লোর

Karachi Sweets: ‘করাচি সুইটস’ নামে বিতর্ক: করাচি তো একদিন ভারতে ঢুকবে, বললেন ফঢ়নবিশ

শিবসেনা নেতার আগে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-ও করাচি সুইটস-কে তাদের নামে আপত্তি জানিয়ে আইনি নোটিস পাঠায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি পাঠায়।

মুম্বই: মুম্বইয়ের বান্দ্রায় ৬০ বছর ধরে ব্যবসা করা মিষ্টির দোকান ‘করাচি সুইটস’-এর নাম বদলের দাবি তুলেছেন মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোট সরকারের শরিক শিবসেনার জনৈক নেতা। ‘করাচি সুইটস’-কে টার্গেট করে তিনি বলেছেন, পাকিস্তানের শহরের নামে দোকান চলবে না, নাম বদলাতে হবে ‘করাচি সুইটস’-এর মালিককে, ‘করাচি’ শব্দটা ফেলতে হবে। এবার এব্যাপারে মহারাষ্ট্র্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী নেতা দেবেন্দ্র ফঢ়নবিশ জানিয়ে দিলেন, তাঁর দল বিজেপি ‘অখন্ড ভারত’-এ বিশ্বাস করে এবং ‘একদিন’ পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি ভারতের অংশ হবে। ফঢ়নবিশ শিবসেনার নেতার দাবি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় এই অভিমত জানান। তথাকথিত ‘লাভ জেহাদ’ বন্ধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগেরও প্রশংসা করেন ফঢ়নবিশ। যদিও শিবসেনা সাংসদ তথা দলীয় মুখপাত্র সঞ্জয় রাউতই নিজের দলের নেতার দাবি উড়িয়ে বলেছেন, আমরা নাম বদলের দাবি সমর্থন করি না। ‘করাচি সুইটস’ ৬০ বছর ধরে মুম্বই এবং ভারতে চলছে। শিবসেনা নেতার আগে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-ও করাচি সুইটস-কে তাদের নামে আপত্তি জানিয়ে আইনি নোটিস পাঠায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি পাঠায়। ভাইরাল হওয়া ভিডিও-তে ওই শিবসেনা নেতা নিতিন নন্দগাঁওকরকে বান্দ্রা ওয়েস্ট-এ করাচি সুইটস-এর মালিকের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, দোকানের নাম বদলে এমন কিছু রাখুন যার সঙ্গে করাচির সম্পর্ক নেই। আপনারা করাচি থেকে এসেছেন, কিন্তু এখন আছেন মুম্বইয়ে। আমার কাছে একটা বিষয় পরিষ্কার। আপনারা হিন্দু, মুসলিম বা আর যা খুশি হন গিয়ে, আমার মাথাব্যথা নেই। কিন্তু মুম্বইয়ে থেকে করাচি নাম ব্যবহার করা চলবে না। এই নামের অর্থ আপনারা পাকিস্তান থেকে এসেছেন। আপনাদের পূর্বসূরীরা করাচি থেকে এসেছিলেন, দেশভাগের পর এসেছেন আপনারা। আপনারা এখানে ব্যবসা করছেন ঠিক আছে, কিন্তু দয়া করে এই নামটা ব্যবহার করবেন না। এমএনএস থেকে শিবসেনায় আসা নন্দগাঁওকর দোকানের মালিককে হুঙ্কার দিয়েছেন, আপনাদের সময় দিচ্ছি। নাম বদলাতেই হবে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget