এক্সপ্লোর

Narendra Modi : ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান, কার্গিল দিবসে হুঁশিয়ারি মোদির, নিশানা UPA সরকারকেও

Narendra Modi Speech in Kargil : ২৫ বছর পার হল কার্গিল যুদ্ধের।   ১৯৯৯ সালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কার্গিল জেলায় ঢুকে পড়েছিল পাক সেনা। ২ মাস ধরেছিল চলেছিল ভারত-পাক রক্তক্ষয়ী যুদ্ধ।

 

নয়াদিল্লি: কার্গিল যুদ্ধজয়ের ২৫ বছর পূর্তিতে ফের একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আড়াই দশক আগে ঘটে যাওয়া যুদ্ধ ও তার পরিণাম স্মরণ করিয়ে মোদি বললেন, সফল হবে না জেনেও পাকিস্তান ভারতের বিরুদ্ধে  ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে মোদি বললেন, পাকিস্তান যখনই কোনও নিয়মলঙ্ঘন করেছে,নবেপরোয়া হয়েছে, তখনই হেরেছে। কিন্তু তারা তা থেকে শিক্ষা নেননি। 

মোদি আরও বলেন,  'কারগিলে আমরা শুধু যুদ্ধে জয়ী হইনি, আমরা সত্য, সংযম এবং শক্তির একটি চমৎকার উদাহরণও দিয়েছিলাম... সত্যের কাছে মিথ্যা ও সন্ত্রাস পরাজিত হয়েছিল।' পাকিস্তানকে নিশানা করে তিনি আরও বলেন, 'পাকিস্তান অতীতে  যতবার  অনৈতিক এবং লজ্জাজনক প্রচেষ্টা করেছে, তারা পরাজয়ের মুখোমুখি হয়েছে। তবে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি।' তিনি বলেন, পাকিস্তান ক্ষতি থেকে কিছুই শিখেনি এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে চলেছে। 

২৫ বছর পার হল কার্গিল যুদ্ধের।  নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কার্গিল জেলায় ঢুকে পড়েছিল পাক সেনা। ১৯৯৯-এর মে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে দ্রাস, কাকসার এবং বাতালিক সেক্টর, কার্গিল সেক্টরে ঢুকে পড়েছিল পাক হানাদাররা। তাদের সরিয়ে দিতে অভিযানে নামে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন বিজয়’। ২ মাস ধরেছিল চলেছিল ভারত-পাক রক্তক্ষয়ী যুদ্ধ। ভারতীয় সেনাদের মরণপণ লড়াইয়ের মুখে শেষ পর্যন্ত ১৯৯৯ সালের ২৬ জুলাই পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা। 

প্রতিবছর এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। রক্তক্ষয়ী যুদ্ধে পাঁচশোরও বেশি ভারতীয় সেনা নিহত হন। ১৪-১৮ হাজার ফুট উচ্চতায় চলেছিল ভারতীয় সেনাবাহিনীর দেশরক্ষার লড়াই। এদিন কার্গিল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এদিন সেনাবাহিনীকে কুর্নিশ জানানোর পাশাপাশি ইউপিএ সরকারকে এক হাত নিতেও ছাড়েননি মোদি। তিনি বলেন, 'এর আগে কেন্দ্রেসে সরকার ক্ষমতায় ছিল, কার্গিলের সেনানীদের স্মৃতিতে কোনও স্মারক নির্মাণেরও প্রয়োজনীয়তা অনুভব করেনি তারা । শহিদদের প্রতি সম্মান দেখানো হয়নি '

                                        

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Bangladesh Unrest : ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Musk On Jensen Huang: জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
জেনসেন হুয়াংয়ের প্রশংসায় ইলন মাস্ক, তবে এবার কি তাঁকে দেখা যাবে টেসলা বা স্পেসএক্সে?
Akhilesh Yadav: অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের
অখিলেশ যাদবের রোড শোয়ে ফুল ছড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! বুলডোজারের ধাক্কায় মৃত্যু BJP নেতার ছেলের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget