এক্সপ্লোর

৮০০ কোটি টাকার বেনামী সম্পত্তির মালিক, দাবি ইডির, ১৭ তারিখ পর্যন্ত ফের হেফাজতে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার

বিচারক বলেন, শিবকুমারের শরীর-স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।

বেঙ্গালুরু: ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতে পাঠানো হল কর্ণাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে। তবে, ধৃতের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে বিশেষ বিচারক অজয় কুমার কুহার তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন, আগে শিবকুমারের শারীরিক পরীক্ষা করে তবেই যেন তাঁকে জেরা করা হয়। বিচারক বলেন, শিবকুমারের শরীর-স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। এদিন শিবকুমারকে আরও জেরার প্রয়োজন রয়েছে বলে সওয়াল করে বিশেষ সিবিআই আদালতের শুনানিতে এই কং নেতার পাঁচদিনের হেফাজত চায় ইডি। তদন্তকারী সংস্থার দাবি, শিবকুমার সব প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন। পাশাপাশি, তাঁর প্রচুর পরিমাণ বেনামী সম্পত্তি রয়েছে। এর আগে, গত ৩ সেপ্টেম্বর শিবকুমারকে গ্রেফতার করে ইডি। পরের দিন তাঁকে ৯ দিনের হেফাজতে পাঠায় আদালত। সেই সময়সীমা শেষ হওয়ার পর এদিন তাঁকে ফের আদালতে পেশ করে ফের হেফাজতের দাবি করে ইডি। সেখানে ইডি-র হয়ে সওয়াল করে সলিসিটর জেনারেল কে এম নটরাজ বলেন, শিবকুমারের বিরুদ্ধে তদন্তে উঠে এসেছে যে অসৎ উপায়ে তিনি ২০০ কোটি টাকার বেশি অর্থ গচ্ছিত করেছেন। এর পাশাপাশি, আরও ৮০০ কোটি টাকার বেনামী সম্পত্তি রয়েছে তাঁর। সরকারি কৌঁসুলির দাবি, শিবকুমার এমন সব প্রশ্নের উত্তর চেপে যাচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন, যার জবাব স্রেফ তাঁর কাছে রয়েছে। সওয়াল শুনে বিচারকের মন্তব্য, আমার বিশ্বাস আগামী পাঁচদিনেও তিনি কিছু বলবেন না। তাহলে কেন হেফাজত চাইছেন? অপরদিকে, শিবকুমারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি পাল্টা বলেন, তাঁর মক্কেলের শারীরিক অবস্থা স্থিতিশিল নয়। তাঁর এই সময়ে হাসপাতালে থাকা উচিত। রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। সবপক্ষের বক্তব্য শোনার পর আদালত শিবকুমারকে ১৭ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়ে দেন।

সেরা শিরোনাম

ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget