এক্সপ্লোর

Man Threatens To Kill PM:নরেন্দ্র মোদিকে খুনের হুমকির অভিযোগ, খোঁজ কর্নাটকের যুবকের

Karnataka Man Booked:কংগ্রেস যদি কেন্দ্রে সরকার তৈরি করে, তা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করবেন বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কর্নাটকের এক যুবকের বিরুদ্ধে।

নয়াদিল্লি: কংগ্রেস যদি কেন্দ্রে সরকার তৈরি করে, তা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) খুন (Karnataka Man Allegedly Threatens To Kill) করবেন বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কর্নাটকের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মহম্মদ রসুল কড্ডারে। অভিযোগ, একটি ভিডিওয় হুমকি দিতে দেখা যায় তাঁকে। তার পর থেকে পুলিশ রসুলের খোঁজ শুরু করেছে। 

বিশদ...
সোশ্য়াল মিডিয়ায় নিজেই একটি ভিডিও পোস্ট করেছিলেন মহম্মদ রসুল কড্ডারে। সেখানে তাঁকে একটি তলোয়ার হাতে ধরে থাকতে দেখা যায়। প্রধানমন্ত্রীকে খুন করার হুমকি দিতেও শোনা যায় বলে অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (১) (বি), ২৫(১)(বি) ধারা এবং অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শুধু কর্নাটক নয়, হায়দরাবাদেও মহম্মদ রসুল কড্ডারের খোঁজ শুরু হয়। প্রধানমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। গত বছরই যেমন এক কেন্দ্রীয় এজেন্সি আমেদবাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ও প্রধানমন্ত্রীকে খুনের তথ্য পেয়েছিল। এতেই শেষ নয়। শোনা যায়, দুষ্কৃতীরা ৫০০ কোটি টাকা পণ চেয়েছিল। পাশাপাশি জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে মুক্তি দেওয়ারও দাবি করা হয়। পরে এই নিয়ে তদন্ত শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা। তার আগে, গত মার্চে কর্নাটকের দাভানাগেরেতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ার ঘটনা ঘটে। 

এছাড়া যা... 
২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের হুমকি দিয়ে এনআইএ-র কাছে ইমেল আসে। সূত্রের খবর, এনআইএ-র মুম্বই শাখায় পাঠানো হুমকি ইমেলে উল্লেখ করা হয়েছে, হামলার জন্য প্রস্তুত ২০ স্লিপার সেল, ২০ কেজি আরডিএক্স। কোন আইডি থেকে পাঠানো হয়েছে ইমেল, তদন্ত করে দেখতে শুরু করে এনআইএ। এবিপি নিউজ সূত্রে খবর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে এনআইএ-কে (NIA) পাঠানো ওই ই-মেলে সংশ্লিষ্ট ব্যক্তি উল্লেখ করেছে ষড়যন্ত্র যাতে ফাঁস না হয় সেজন্য আত্মহত্যা করতে যাচ্ছিলেন তিনি। ওই ই-মেলে লেখা ছিল, এজন্য ২০ স্লিপার সেল প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে ই-মেল মারফত জানানো হয়, ২০ কেজি আরডিএক্স রাখা রয়েছে এই কাজের জন্য। ই-মেলে প্রধানমন্ত্রী ছাড়া আরও অনেকের উপর আক্রমণ করার প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়। এবিপি নিউজ সূত্রে খবর ই-মেলে বলা হয়েছিল, “আমি কিছু সন্ত্রাসীদের সঙ্গে দেখা করেছি। তারা RDX দিয়ে সাহায্য করবে। আমি খুশি যে আমি খুব সহজেই বোমা পেয়েছি। এখন আমি সর্বত্র বিস্ফোরণ করব। আমি পরিকল্পনা করেছি, ২০টি স্লিপার সেল সক্রিয় করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হবে।

আরও পড়ুন:আগামীকাল প্রধানমন্ত্রীর হাতে ৩ মেট্রো রুটের উদ্বোধন কলকাতায়, কী বিশেষত্ব সেগুলির?

     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget