এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধনী আইন: সংখ্যাগুরুর ধৈর্য্যের বাঁধ ভাঙলে গোধরা-পরবর্তী পরিস্থিতি তৈরি হতে পারে, হুঁশিয়ারি দিয়ে বিতর্কে কর্নাটকের মন্ত্রী

রাজ্যের কংগ্রেস বিধায়ক ইউ টি খাদেরের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে তাঁর এই হুঁশিয়ারি। ক্ষমতাসীন বি এস ইয়েদুরাপ্পা সরকার নাগরিকত্ব সংশোধনী আইন চালু করলে কর্নাটক ‘বিস্ফোরণে ফেটে টুকরো হবে’ বলে দাবি করেছিলেন খাদের।

বেঙ্গালুরু: কর্নাটকের মন্ত্রী সি টি রবির গোধরার কথা স্মরণ করিয়ে দেওয়া মন্তব্যে জোর বিতর্ক। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ)-র বিরুদ্ধে দেশের নানা শহরে হিংসাত্মক প্রতিবাদ, বিক্ষোভের মধ্যেই একটি ভাইরাল হওয়া ভিডিওতে রবিকে বলতে শোনা গিয়েছে, সংখ্যাগুরু মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেলে গোধরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রবি কর্নাটকের পর্যটনমন্ত্রী। রাজ্যের কংগ্রেস বিধায়ক ইউ টি খাদেরের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে তাঁর এই হুঁশিয়ারি। ক্ষমতাসীন বি এস ইয়েদুরাপ্পা সরকার নাগরিকত্ব সংশোধনী আইন চালু করলে কর্নাটক ‘বিস্ফোরণে ফেটে টুকরো হবে’ বলে দাবি করেছিলেন খাদের। ভিডিওতে কড়া প্রতিক্রিয়া দিয়ে রবি বলেন, এমন মানসিকতা থেকেই গোধরায় ট্রেনে আগুন ধরানো হয়েছিল। এমন মনোভাব যাদের, তারাই করসেবকদের পুড়িয়ে মেরেছিল, আমরা জানি। আশা করি গোধরায় ট্রেন জ্বালানোর পর কী ঘটেছিল, লোকে কীভাবে ক্রোধে ফেটে পড়েছিল, সেটা খাদের দেখেছেন। ভুলে গেলে মনে করিয়ে দিতে চাই। আপনারা শুধুমাত্র এখানে সংখ্যাগুরু সমাজ ধৈর্য্যশীল বলেই সর্বত্র আগুন লাগানোর চেষ্টা করছেন। তারা রেগে উঠলে, ধৈর্য্যের বাঁধ ভেঙে গেলে কী হতে পারে, সেটা স্মরণ করুন। আমাদের ধৈর্য্যকে দুর্বলতা বলে ভাববেন না। কংগ্রেস রবির ‘উসকানিমূলক’ মন্তব্যের তীব্র নিন্দা করে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তাঁকে হেফাজতে নেওয়ার দাবি করেছে। প্রথম সারির রাজ্য কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও বলেছেন, অত্যন্ত উগ্র, প্ররোচনামূলক হুমকি দিয়েছেন সি টি রবি। সাংবিধানিক পদে থেকে তিনি এমন কথা বলতে পারেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও রবির ভিডিওর উল্লেখ করে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য হিংসায় প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget