এক্সপ্লোর

মহাদেবের জন্য বুক করা হল কাশী মহাকাল এক্সপ্রেসের বার্থ, ওয়াইসি প্রধানমন্ত্রীর অফিসে টুইট করলেন সংবিধানের ভূমিকা

বারাণসী থেকে ইন্দোরগামী কাশী মহাকাল এক্সপ্রেসের বি৫ কোচের ৬৪ নম্বর বার্থটি এখন ছোট্ট একটি মন্দির। উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের তিন জ্যোতির্লিঙ্গকে জুড়ছে এই ট্রেন, গতকাল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছেন।

নয়াদিল্লি: সবে উদ্বোধন হওয়া মহাকাল এক্সপ্রেসের একটি বার্থকে মন্দিরের চেহারা দেওয়া হয়েছে। সেটি বুক করা হয়েছে স্বয়ং ভগবান শিবের জন্য। মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিষয়টি উল্লেখ করে সংবিধানের ভূমিকাটি টুইট করেছেন প্রধানমন্ত্রীর অফিসে। বারাণসী থেকে ইন্দোরগামী কাশী মহাকাল এক্সপ্রেসের বি৫ কোচের ৬৪ নম্বর বার্থটি এখন ছোট্ট একটি মন্দির। উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের তিন জ্যোতির্লিঙ্গকে জুড়ছে এই ট্রেন, গতকাল স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছেন। রেল কর্তৃপক্ষ এখন চিন্তা করছে, শিব ঠাকুরের জন্য ট্রেনের একটি আসন তারা বরাবরের মত রিজার্ভ রাখবে কিনা। তাদের মতে, ইন্দোরের কাছে ওঙ্কারেশ্বর, উজ্জয়িনীতে মহাকালেশ্বর ও বারাণসীর কাশী বিশ্বনাথ- তিন জ্যোতির্লিঙ্গকে কাছাকাছি এনে দেওয়া এই ট্রেনে তা অভিনব ব্যাপার হবে। আর এই শিবের নামে ট্রেন বুক করা নিয়ে প্রধানমন্ত্রীর অফিসে সংবিধানের ভূমিকা টুইট করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এক রেল আধিকারিক জানিয়েছেন, এই প্রথম ট্রেনের কোনও আসন ভগবান শিবের জন্য ফাঁকা ও রিজার্ভড রাখা হল। একটি মন্দিরও ওই সিটে করা হয়েছে, যাতে যাত্রীরা জানতে পারেন, উজ্জয়িনীর ভগবান মহাকালের জন্য আসনটি বরাদ্দ হয়েছে। শুধু তাই নয়, ট্রেনে চলছে ভক্তিমূলক গান, প্রতি কোচে রয়েছেন দুজন করে বেসরকারি রক্ষী, পাওয়া যাচ্ছে শুধুই সম্পূর্ণ নিরামিষ খাবারদাবার। পুরো এসি৩ পরিষেবার দেওয়া এই ট্রেন সপ্তাহে ৩ দিন ধরে চলবে বারাণসী থেকে ইন্দোরের মধ্যে।

সেরা শিরোনাম

Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget