এক্সপ্লোর

Kashmir Pahalgam Incident: এই ফেব্রুয়ারিতেই সেরেছিলেন বিয়ে, ২ মাসের মাথায় স্ত্রীকে নিয়ে পহেলগাঁও গিয়ে সব শেষ

Kashmir Attack: সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, হাসিমুখের শুভমকে। বেড়াতে গিয়ে পরিবারের সঙ্গে আড্ডায় মেতেছেন তিনি। চলছে 'উনো' খেলা। মাঝে মাঝে হেসে গড়িয়ে পড়ছেন শুভম।

Kashmir Pahalgam Incident: ১২ ফেব্রুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন কানপুরের শুভম দ্বিবেদী। আর এবার এপ্রিল মাসে উত্তরপ্রদেশের এই যুবক স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গে। তবে কাশ্মীরে বেড়াতে যাওয়াই যে 'কাল' হবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি শুভম কিংবা তাঁর স্ত্রী বা পরিবার, আত্মীয়, পরিজনরা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত হয়েছেন বছর ৩১- এর এই যুবকও। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, হাসিমুখের শুভমকে। বেড়াতে গিয়ে পরিবারের সঙ্গে আড্ডায় মেতেছেন তিনি। চলছে 'উনো' খেলা। মাঝে মাঝে হেসে গড়িয়ে পড়ছেন শুভম। স্ত্রী এবং পরিবারের আরও দুই সদস্যের সঙ্গে জম্মু ও কাশ্মীরের হোটেলের ঘরে হাসি-মজা-খেলায় মেতেছিলেন শুভম। যতবার এই ভিডিও চোখের সামনে আসবে, বিশ্বাস করতে কষ্ট হবে যে হাসিখুশি তরতাজা এই প্রাণটা আর নেই। অল্প কয়েকদিনের জন্য স্ত্রীকে নিয়ে পহেলগাঁও বেড়াতে গিয়েছিলেন শুভম। বাকি পর্যটকদের মতোই 'মিনি সুইৎজারল্যান্ড' দেখতেও গিয়েছিলেন। আর সেই 'মাস্ট ভিজিট' বৈসরণেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সমস্ত হাসি নিমেষে বদলে গিয়েছে কান্নায়। 

 

 

সংবাদসংস্থা এএনআইকে শুভমের খুড়তুতো ভাই সৌরভ জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল শুভমের। তারপর এবার এপ্রিলে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন শুভম এবং তাঁর স্ত্রী। সৌরভ জানিয়েছেন, তাঁর বৌদিই বাড়িতে ফোন করে নিজের শ্বশুরমশাইকে খবর দেন যে শুভমকে গুলি করে মেরে ফেলা হয়েছিল। সেই সঙ্গে তরুণী এও জানান যে, প্রত্যেকের আলাদা আলাদা করে নাম জিজ্ঞাসা করার পরই গুলি চালানো হয়েছে। সৌরভ জানিয়েছেন, যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম সেরে নেওয়ার পর ২ থেকে ৩ দিনের মধ্যে শুভমের দেহ আসবে বাড়িতে। মাত্র ২ মাস আগে বিয়ে করেছিলেন শুভম। স্বভাবতই পরিবারে ছিল খুশির আবহাওয়া। শুভম এবং তাঁর স্ত্রী'র কাশ্মীর বেড়াতে যাওয়া নিয়েও নিশ্চিত উত্তেজিত ছিলেন সকলে। তবে সমস্ত আনন্দ পহেলগাঁওয়ের এই নারকীয় হত্যালীলার পর নিমেষে নিরানন্দে পরিণত হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget