এক্সপ্লোর

Kashmir Terror Attack: বদলির বাকি ছিল মাত্র কয়েকদিন, তার আগেই সব শেষ, জঙ্গিদের গুলিতে নিহত ভারতীয় বায়ুসেনার কর্পোরাল

Kashmir Pahalgam Incident: যে জায়গায় থেকে বিগত ৫ বছর ধরে নিজের দায়িত্ব, কর্তব্য পালন করলেন Tage Hailyang, সেখানেই জঙ্গিদের গুলিতে নির্মম ভাবে মৃত্যু হল তাঁর। 

Kashmir Terror Attack: পোস্টিং ছিল কাশ্মীরে। বদলির বাকি ছিল মাত্র কয়েকদিন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন ভারতীয় বায়ুসেনার কর্পোরাল Tage Hailyang । অরুণাচল প্রদেশের বাসিন্দা Tage Hailyang- এর দেহ এবং অন্যান্য জিনিস গুয়াহাটি হয়ে তাঁর গ্রামে পাঠানো হয়েছে বলে খবর। অরুণাচলের লোয়ার সুবানসিরি জেলার তাজাং গ্রামের বাসিন্দা Tage Hailyang, পহেলগাঁও গিয়েছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। বিগত ৫ বছর ধরে কাশ্মীরেই পোস্টিং ছিল তাঁর। এবার কথা ছিল বদলির। ট্রান্সফারের হাতেগোনা কয়েকদিন বাকি ছিল। অসমের ডিব্রুগড়ে গিয়ে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় বায়ুসেনার এই কর্পোরালের। কিন্তু নতুন ইনিংস শুরুর আগেই সব শেষ হয়ে গেল ভূ-স্বর্গের মাটিতে। যে জায়গায় থেকে বিগত ৫ বছর ধরে নিজের দায়িত্ব, কর্তব্য পালন করলেন Tage Hailyang, সেখানেই জঙ্গিদের গুলিতে নির্মম ভাবে মৃত্যু হল তাঁর। 

 

Tage Hailyang- এর মামা রুবু বোকার জানিয়েছেন, তাঁরা Tage- এর মৃত্যুর খবর পেয়েছেন, তবে তাঁর মা-বাবাকে জানানো যায়নি। এই ঘটনায় সকলেই খুব বড় শক পেয়েছেন। চরম নিন্দা জানিয়েছেন এ হেন ঘটনার। ১৫ এপ্রিলও কথা হয়েছিল Tage- এর সঙ্গে। অসমে বদলি নিয়ে খুব খুশি ছিলেন Tage । বাড়ির কাছাকাছি ডিব্রুগড়ে পোস্টিং পেয়ে খুব খুশি ছিলেন তিনি। কিন্তু সেই চাকরি আর করা হল না তাঁর। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন Tage, তিন বছর পড়াশোনা করেছেন অরুণাচলের জিরো- তে। সবসময় প্রথম হতেন Tage । দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন হরিয়ানার একটি স্কুল থেকে। এরপর ভর্তি হন ডন বসকো কলেজে। ফাইনাল ইয়ারের পেয়ে যান চাকরি। ভারতীয় বায়ুসেনার গ্রাউন্ড স্টাফ হিসেবে যোগ দেন ফাইনাল পরীক্ষা হওয়ার আগেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget