এক্সপ্লোর

Kashmir News : 'শেষ মুহূর্তে ঠিক করি ওখানে নয়...শিবমন্দিরে যাব' বরাত জোরে বাঁচার গল্প বললেন নদিয়ার সুদীপ্ত

স্ত্রীকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত । তাঁদেরও গতকাল পহেলগাঁওয়ের মিনি সুইৎজারল্যান্ডে যাওয়ার কথা ছিল।

 

শ্রীনগর : ভয়ঙ্কর, ভয়ানক, ভয়াবহ। কোনও বিশেষণই যথেষ্ট নয়। সন্ত্রাসবাদীদের গুলিতে বাংলার ৩ জন-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। আর সেই প্রত্যেককেই মারা হয়েছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে, দাবি প্রত্যক্ষদর্শীদের। কেউ ছবি তুলছিলেন, কেউ লাঞ্চের পর নিচ্ছিলেন জিরিয়ে, কেউ আবার গড়ে তুলছিলেন মধুচন্দ্রিমার মিঠে স্মৃতি। কিন্তু মুহূর্তে সব শেষ। কারও হয়ত বাড়ি ফেরার কথা ছিল বুধবারই, কিন্তু একদিন আগেই সব শেষ। এরই মধ্যে কারও কারও প্রাণরক্ষা হয়েছে একচুলের জন্য। যেমন কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত দাসদের।  স্ত্রীকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা সুদীপ্ত । তাঁদেরও গতকাল পহেলগাঁওয়ে যাওয়ার কথা ছিল।

সুদীপ্ত দাস জানালেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেটিকে মিনি সুইৎজারল্যান্ড বলা হয়। সেখানে যাওয়ার কথা ছিল তাঁদেরও। কিন্তু আবহাওয়ার কারণেই সেদিন শেষ মুহূর্তে তাঁরা ঠিক করেন, ওখানে যাবেন না। বদলে নিকটস্থ একটি শিবমন্দিরে দর্শনে যান। সেখানে পুজো করে বেরিয়েই তাঁরা জানতে পারেন এই ঘটনার কথা। তখনই বুঝতে পারেন, বড় বাঁচার বেঁচে গিয়েছেন। শিব মন্দিরে না এলে তো সেখানেই যেতেন তাঁরা। সেই সঙ্গে জানতে পারেন, কয়েকদিনের বেড়ানোয় পরিচিত মুখের কয়েকজন সে-সময় ওখানেই ছিলেন। তাঁদের সঙ্গে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। তাঁরা বরাত জোরে বেঁচে গিয়েছেন। 

এরকম অনেকেই বেঁচে গিয়েছেন একটুর জন্য। কেষ্টপুর থেকে গোটা সাহা পরিবার গেছিল কাশ্মীরে ঘুরতে। দিল্লি হয়ে বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়ে ১৪ জনের দলটি গেছিল পহেলগাঁওয়ে। সেখানে ২ দিন ছিলেন তাঁরা। বৈসরণে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে গাড়ি চালকের নিষেধ শুনে আর যাননি। পহেলগাঁও ঘুরে গতকাল শ্রীনগরে ফেরার পরেই শুনেছেন জঙ্গি হামলার কথা। বরাতজোরে বেঁচেছে সাহা পরিবার। শুক্রবার ফেরার টিকিট কাটা রয়েছে। কিন্তু এই অবস্থায় কীভাবে ফিরবেন বুঝতে পারছে না কেষ্টপুরের ওই পরিবার। 

এদিকে, কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনায় কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 'সফল হবে না ওদের উদ্দেশ্য, দোষীদের কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও শক্তিশালী হবে' বলেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন পহেলগাঁওতে। কথা বলেছেন স্বজনহারাদের সঙ্গে। 

ইতিমধ্যেই উপত্যকা ছেড়ে যেতে বলা হয়েছে পর্যটকদের। সকলেই পহেলগাঁও থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। বাড়ি ফেরার অপেক্ষায় প্রত্যেকে। এখন চারিদিকে রাস্তা আটকানো। খুঁজছেন বেরনোর রাস্তা। ত্রাসের পরিবেশ থেকে কখন বেরোবেন, অপেক্ষা এখন তারই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget