এক্সপ্লোর

Pahelgam News Update : 'ভাই হয়েছে টা কী?' না-বুঝে জিগ্যেস করেছিলেন জঙ্গিকে, প্রথম গুলিটা খেয়েছিলেন তাঁর স্বামীই

Kashmir Attack Update : 'পিছনে তাকিয়ে এসব দেখে ভাবছি, এটা হচ্ছে টা কী? আমি হেসে জিজ্ঞেস করলাম, ভাই হয়েছে টা কী?'

 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : এক এক ঋতুতে তার এক এক রূপ। আর সেই রূপের টানেই দেশ-বিদেশ থেকে সেখানে ছুটে যান পর্যটকরা। ভ্রমণবিলাসীরা বলেন, স্বৰ্গ যদি কোথাও থাকে, তবে তা এখানেই। কিন্তু, সেই ভূস্বর্গ আজ ২৫ জন হিন্দু পর্যটকের রক্তে লাল। দেশবাসী বলছে, জবাব দিতে হবে...উপড়ে ফেলতে হবে সন্ত্রাসবাদকে! এই পরিস্থিতিতে জঙ্গি ও তাদের মদতদাতাদের খুঁজে খুঁজে বের করে চরম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু বদলার আশ্বাস বা কোটি কোটি মানুষের সমবেদনা...কোনও কিছুতেই ভরবে না ঐশ্বন্যা, সোহিনীদের ক্ষত। উত্তরপ্রদেশ শুভম দ্বিবেদী ও তাঁর স্ত্রী ঐশ্বন্যা। সবেই খাবার খেতে শুরু করেছিলেন। তখনও সব স্বাভাবিক। ঘাড়ের কাছেই এসে দাঁড়িয়েছিল জঙ্গিরা, বোঝেননি। প্রথমে কথা শুনেও আন্দাজ করতে পারেননি, সামনে সাক্ষাৎ মৃত্যু। সেই ভয়ঙ্কর সময়ের বর্ণনা করলেন ঐশ্বন্যা। 

'আমি হেসে জিজ্ঞেস করলাম, ভাই হয়েছে টা কী?'

ঐশ্বন্যার কথায়, 'আমরা ম্যাগির অর্ডার দিয়েছিলাম, আমি শুভম খেতে বসতে চলেছি...ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা ছেলে এসে দাঁড়াল আমাদের পাশে। বন্দুক পাশে রেখে হঠাৎ প্রশ্ন করল হিন্দু নাকি মুসলিম? মুসলিম হলে কলমা পড়ে দেখা। আমি এসব কিছুই জানতাম না। পিছনে তাকিয়ে এসব দেখে ভাবছি, এটা হচ্ছে টা কী? আমি হেসে জিজ্ঞেস করলাম, ভাই হয়েছে টা কী? আবার জিজ্ঞেস করল হিন্দু নাকি মুসলিম? আমি বললাম হিন্দু। মেরে দিল! মেরে দিল! প্রথম গুলিটা আমার স্বামীকেই করেছিল..'

চোখের জলের হিসেব নেওয়া হবে কতদিনে?

'কেন মেরে দিল? কেন আমার স্বামীকে মেরে দিল?' এখনও ডুকরে ডুকরে উঠছেন তিনি। এই দুঃস্বপ্ন নিয়েই বাকি জীবন বাঁচকে হবে  ঐশ্বন্যাকে। ভাবতেও পারেননি পর্যটকদের উপর এভাবে হামলা হতে পারে। সামনে সন্ত্রাসবাদী, এ কথাও ভাবা ছিল দুঃস্বপ্নের অতীত। এখন এই ক্ষত নিয়ে বাঁচতে হবে বাকি জীবন। এই চোখের জলের হিসেব নেওয়া হবে কতদিনে? এই প্রশ্নটাই করছেন স্বামীহারারা।              

মাত্র দু মাস আগে বিয়ে হয়েছিস শুভমের। এখনই হয়ত বিয়ে করতেন না, কিন্তু ঠাকুরমা বারবার বলতেন,  আমার বয়স হয়েছে, বিয়েটা করেনে...দেখে যেতে চাই। এখন সেই নাতিরই ফাঁকা ঘরের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠছেন তিনি। মাত্র দুই মাসে সব শেষ ! আর যেন কেউ কাশ্মীর না যায়, বলছেন বিমলা । 

তাজা রক্তে লাল হয়েছে, পহেলগাঁওয়ের সবুজ গালিচা। 'মিনি সুইজারল্য়ান্ড' এখন মৃত্য়ুুপুরী! স্বজনহারা পরিবার থেকে সাধারণ মানুষ,  উপযুক্ত প্রত্যাঘাত চাইছে গোটা দেশ! শুধু ঐশ্বন্যা নন, অপেক্ষায় সোহিনী, শীতল আর ১৪০ কোটির দেশ ।                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget