এক্সপ্লোর

Pahalgam Attack Indian Navy: 'মিশন রেডি, যেকোনও জায়গায়, যেকোনও মুহূর্তের জন্য তৈরি', হুঙ্কার নৌসেনার

পহেলগাঁওকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে দেশ। ইতিমধ্যে অ্যাকশনে নেমে পড়েছে সেনা। উপত্যকায় চলছে অভিযান।

কলকাতা: প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই, অনন্তনাগ ও পুলওয়ামায় বিস্ফোরণে উড়ল, পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গির বাড়ি। পহেলগাঁও হামলার ৭২ ঘণ্টার মধ্য়ে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা অভিযানে খতম লস্কর জঙ্গি আলতাফ লাল্লি।  ২৪ ঘণ্টার মধ্যে বান্দিপোরায় লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডারকে গুলি করে মারল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই সেনা জওয়ানও।                 

এরই মধ্যে কাশ্মীরে হিন্দু নিধনের প্রত্যাঘাত নিয়ে হুঙ্কার নৌসেনার। এক্স সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, 'ঐক্যের মধ্যেই শক্তি আছে। মিশন রেডি, যেকোনও জায়গায়, যেকোনও মুহূর্তের জন্য তৈরি'। 

এদিকে, পহেলগাঁওকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে দেশ। ইতিমধ্যে অ্যাকশনে নেমে পড়েছে সেনা। উপত্যকায় চলছে অভিযান। তার মধ্যেই শক্তিপ্রদর্শনের নতুন ভিডিও পোস্ট ভারতীয় সেনার। বিকানেরে পাক-সীমান্ত পরিদর্শনও করেছে বিএসএফের আইজি।                                                

দেশজুড়ে জোরালো হচ্ছে বদলার দাবি। কল্পনাতীত সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরইমধ্য়ে, রাজস্থানের মরুভূমিতে মহড়া করল ভারতীয় সেনা। থর মরুভূমির বুকে একের পর এক সেনা ট্য়াঙ্ক। ক্রমাগত গোলাবর্ষণ। আকাশে পাক খাচ্ছে হেলিকপ্টার। নেমে আসছে প্য়ারা কমান্ডো। সপ্তশক্তির গর্জনে যেন কেঁপে উঠবে পাকিস্তান। এরইমধ্য়ে শুক্রবার কাশ্মীরে পৌঁছন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। কথা বলেন সেনা ও পুলিশ অফিসারদের সঙ্গে। বৈঠক করেন ডিজিপি ও জম্মু-কাশ্মীরের লেফটেন্য়ান্ট গর্ভনরের সঙ্গে।                                            

দেশের গণ্ডি ছাড়িয়ে পহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদ বিদেশেও। ২৬ জনের মৃত্যুর প্রতিবাদে লন্ডনে পাক হাই কমিশনের সামনে প্রতিবাদ বিক্ষোভ। জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তোলা হল 'ভারত মাতা কি জয়'। জমমু-কাশ্মীর থেকে জেরুজালেম, জেহাদিদের সন্ত্রাস গুঁড়িয়ে দেওয়া হোক, এই আর্জি নিয়ে সোচ্চার হলেন প্রবাসীদের অনেকে। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল 'হিনদু লিভস ম্যাটার'। লন্ডনে ভারতীয় হাই কমিশনের তরফেও নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।                    

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget