এক্সপ্লোর

Kashmir Pahalgam News Update: 'শুধু হামলাকারীই নয়, পর্দার আড়ালে বসে যারা ষড়যন্ত্র করেছে তাদের কাছেও পৌঁছে যাব', দেশবাসীকে আশ্বস্ত করে হুঙ্কার প্রতিরক্ষামন্ত্রীর

Pahalgam Incident: পহেলগাঁওয়ে সন্ত্রাস হামলায় প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বিভিন্ন শহরে মোমবাতি মিছিল বেরিয়েছে।

নয়াদিল্লি : "সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। আমরা শুধু তাদের কাছেই পৌঁছাব না যারা হামলা চালিয়েছে, তাদের কাছেও পৌঁছে যাব যারা পর্দার আড়ালে বসে ভারতের মাটিতে এই নৃশংসা ঘটনা ঘটানোর ষড়যন্ত্র রচনা করেছে।" পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, "ভারতবাসীকে আমি এই বলে আশ্বস্ত করতে চাই যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আততায়ীরা শীঘ্রই খুব জোরাল ও স্পষ্ট জবাব পাবে।"

প্রতিরক্ষামন্ত্রী বলেন, পহেলগাঁওয়ে কাপুরুষোচিত হামলায় আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি। আমরা ভীষণ মর্মাহত। যাঁরা প্রিয়জনদের হারালেন সেইসব পরিবারের মানুষকে আমার সমবেদনা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প কী তা আরও একবার মনে করিয়ে দিতে চাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি আছে। দেশবাসীকে এই বলে আশ্বস্ত করতে চাই যে, সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আমরা কেবল এই ঘটনার অপরাধীদেরই নয়, পর্দার আড়ালে থাকা লোকদের কাছেও পৌঁছে যাবে।... চক্রান্তকারীরা শীঘ্রই একটা জোরালো এবং স্পষ্ট প্রতিক্রিয়া দেখতে পাবে, আমি দেশকে আশ্বস্ত করতে চাই।"

 

রক্তাক্ত ভূস্বর্গ !

ফের রক্তাক্ত ভূস্বর্গ ! কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা। সন্ত্রাসবাদীদের গুলিতে বাংলার ৩ জন-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। ধর্মীয় পরিচয় জেনে টার্গেট কিলিং হয়েছে, এমনই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। জঙ্গিদের গুলিতে নিহত দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী। কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহর। জঙ্গি হানায় প্রাণ গেছে হায়দরাবাদে কর্মরত IB অফিসার পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের। জঙ্গিদের গুলিবৃষ্টিতে নিহতদের মধ্যে আছেন ২ জন বিদেশি নাগরিক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আহত অন্তত ২০ জন। পহেলগাঁওয়ে সন্ত্রাস হামলায় প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বিভিন্ন শহরে মোমবাতি মিছিল বেরিয়েছে। অন্যদিকে, রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক প্রধান শহর এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে লস্কর ও জইশ ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন TRF-এর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget