এক্সপ্লোর

Kedarnath Temple: কেদারনাথ মন্দিরে ১২৫ কোটি তছরুপের অভিযোগ পুরোহিতের! 'ষড়যন্ত্র' দেখছেন কর্তৃপক্ষ

Kedarnath Scam Allegation: তাঁর অভিযোগ, সোনার পাত বসানোর নামে নিদেনপক্ষে ১২৫ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এই অভিযোগকে নিয়ে এবার ময়দানে নেমেছে মন্দির কমিটি।

নয়া দিল্লি: এবার দেশের 'পবিত্র তীর্থস্থান' কেদারনাথের (Kedarnath) মন্দির (Temple) নিয়ে বড় অভিযোগ তুললেন সেই মন্দিরেরই পুরোহিত। প্রায় ১২৫ কোটির আর্থিক তছরুপের অভিযোগও করেছেন তিনি। মন্দিরের মধ্যে যেখানে সোনার পাত বসানোর কথা ছিল, তার বদলে পিতলের পাত বসানো হয়েছে এমনটাই অভিযোগ। তাঁর অভিযোগ, সোনার পাত বসানোর নামে নিদেনপক্ষে ১২৫ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। এই অভিযোগকে নিয়ে এবার ময়দানে নেমেছে মন্দির কমিটি।

পুরোহিতের অভিযোগ, সোনার পাত বসানোর নামে যা বসানো হয়েছে, সেগুলি বছর ঘুরতে না ঘুরতেই ঔজ্জ্বল্য হারাচ্ছে। ভিতর থেকে বেরিয়ে পড়ছে পিতলের রূপ। তাঁর অভিযোগ, এর পিছনে রয়েছে বিরাট আর্থিক কেলেঙ্কারি। তাঁর অভিযোগ, গর্ভগৃহের ভিতর যে সোনার পাত বসানো হয়েছে, তা পরীক্ষা করা হয়নি।                                                           

এই নিয়ে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে সামনে এসেছে। ত্রিবেদী সেখানে গর্ভগৃহের সোনার পাত নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে মন্দির কমিটি ও আধিকারিকদের নিশানা করেছেন তিনি। তাঁর দাবি, বদ্রীনাথ-কেদারনাথ মন্দির সমিতি বা বিকেটিসি কিংবা প্রশাসন— এই কাজ যারা করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন। প্রতি বছর কয়েক কোটি মানুষ কেদারনাথ-বদ্রীনাথে পুজো দিতে যান। হিন্দু পীঠস্থানের অন্যতম হল কেদারনাথ-বদ্রীনাথ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হওয়ায় সংস্কারের জন্য বেশ কিছুদিন মন্দির বন্ধ রাখতে হয়েছিল।


মন্দির কমিটি যদিও পুরোহিতের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু সামাজিক মাধ্যমে ত্রিবেদীর ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়ায় রীতিমতো চাপে পড়েছে মন্দির কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্দির সংস্কারের পাশাপাশি উন্নত সুযোগ-সুবিধার ব্যবস্থা হয়েছে ভক্তদের জন্য। তার ফলে কেদারনাথ মন্দিরে ভক্তদের সংখ্যা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই সাফল্য কিছু মানুষ মেনে নিতে পারছেন না।’ তিনি আরও বলেন, ‘কেদারনাথ ধামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।’

প্রসঙ্গত, মন্দিরের গর্ভগৃহে রুপোর পাত সরিয়ে সোনার পাত বসান মুম্বইয়ের এক ব্যবসায়ী। নামপ্রকাশে অনিচ্ছুক সেই একই ব্যবসায়ী ২০০৫ সালে বদ্রীনাথের গর্ভগৃহেও সোনার পাত বসিয়ে দিয়েছিলেন।

 

আরও পড়ুন, বৃহস্পতি গ্রহে ঝলসে উঠল আলো! নাসার যান দেখল এক 'বিস্ময়' ঘটনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget