এক্সপ্লোর

Science News: বৃহস্পতি গ্রহে ঝলসে উঠল আলো! নাসার যান দেখল এক 'বিস্ময়' ঘটনা

Nasa News: পৃথিবীতে যেমন বিষুবরেখার কাছে বেশি বিদ্যুতের ঝলক দেখা যায়, বৃহস্পতিতে ঠিক উল্টো। সেখানে আবার মেরু অঞ্চলের কাছে বেশি বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যায়।

কলকাতা: মঙ্গলগ্রহে নাসার যান ঘুরে বেড়াচ্ছে। অন্য কোনও গ্রহে সেটা এখনও সম্ভব হয়নি। তবে বৃহস্পতি গ্রহের চারপাশে চক্কর দিচ্ছে নাসার যান জুনো। শুধু প্রদক্ষিণই করছে না, বহু তথ্য প্রতিটি প্রদক্ষিণ থেকে তুলে দিচ্ছে বিজ্ঞানীদের ঝুলিতে। যা থেকে বৃহস্পতিকে খুব কাছ থেকে অনেক ভাল করে চিনতে পারছেন বিজ্ঞানীরা। সেই প্রেক্ষাপটেই বৃহস্পতির উত্তর মেরুর কাছে দেখা গেল এক 'বিস্ময়' আলোর ঝলক। 

এবার এমন চমকে দেওয়ার মত ছবি ও তথ্য সামনে আনল। যদিও ছবিটি ২০২০ সালে তুলেছিল জুনো। বৃহস্পতি গ্রহকে ৩১ বার প্রদক্ষিণ শেষে এই ছবি সে পাঠিয়েছিল নাসার কাছে। সেই ছবি ২০২২ সালে খতিয়ে দেখেন বিজ্ঞানী কেভিন গিল। তারপরই যাবতীয় তথ্য সামনে এসেছে।

কী রয়েছে সেই ছবিতে?

ছবিতে দেখা গেছে পৃথিবীর মতই বৃহস্পতিতেও বজ্র বিদ্যুতের ঝলক। অতি উজ্জ্বল সেই আলোর ঝলকানি ৩২ হাজার কিলোমিটার দূর দিয়ে প্রদক্ষিণ করা জুনোর ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছিল। প্রসঙ্গত পৃথিবীতে জল জমে বরফ হয়ে তার সংঘর্ষে বিদ্যুৎ ঝলকে ওঠে। বৃহস্পতিতে কিন্তু জল নয়, অ্যামোনিয়া জলের মিশ্রণ থেকে এই জমাট মেঘ ও তার সংঘর্ষে বিদ্যুতের ঝলক দেখা যায়। যার তীব্রতা নজরকাড়া। 

পৃথিবীতে যেমন বিষুবরেখার কাছে বেশি বিদ্যুতের ঝলক দেখা যায়, বৃহস্পতিতে ঠিক উল্টো। সেখানে আবার মেরু অঞ্চলের কাছে বেশি বিদ্যুতের ঝলকানি দেখতে পাওয়া যায়। চেক একাডেমি অফ সায়েন্সেসের গ্রহ বিজ্ঞানী ইভানা কোলমাসোভা বলেছেন, "বজ্রপাত হল একটি বৈদ্যুতিক নিঃসরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে, একটি বিশাল বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। কী কারণে বৃহস্পতিতে এই আলো দেখা গিয়েছে তা পরিষ্কার নয় আমার কাছে"। 

আরও পড়ুন, মঙ্গলের বিরল ছবি, লালগ্রহের অন্যরূপে প্রাণের অস্তিত্ব 'খুঁজে' পেলেন বিজ্ঞানীরা

সম্প্রতি মঙ্গলেরও এক অন্যরূপের ছবি প্রকাশিত হয়েছে। আমরা মঙ্গলকে লাল গ্রহ হিসেবেই দেখে থাকি। কিন্তু এবার যেন অন্য-মঙ্গল। ২০ বছর ধরে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছে এটি। সেখান থেকে Mars Express’s High-Resolution Stereo Camera দিয়ে এই ছবিটি তুলেছে সে। মঙ্গলের মাটি থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরত্বে থেকে তোলা হয়েছে ছবিটি। 

এই ছবিটি প্রায় ৯০টি ছবিকে একসঙ্গে করে তৈরি করা হয়েছে। ৪ হাজার থেকে ১০ হাজার কিলোমিটার দূরত্বে থেকে একাধিক ছবি তোলা হয়েছে। সেগুলিকে একত্র করেই এই ছবিটি বানানো হয়েছে। প্রায় ২৫০০ কিলোমিটার এলাকাকে পরপর জুড়ে গোটা ছবিকে তৈরি করা হয়েছে। পড়শি গ্রহের এমন রূপ দেখে অবাক পৃথিবীও।  

 

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget