এক্সপ্লোর

গুজব আটকাতে ভাল কাজ করেছে পুলিশ, আরও তৎপর হলে এত মৃত্যু হত না: মোদি-সাক্ষাৎ শেষে বললেন কেজরীবাল

বৈঠক শেষে কেজরীবাল বললেন, ঠিক সময়ে আরও তৎপর হলে আরও সহজে হিংসা আটকানো যেত।

নয়াদিল্লি: দিল্লি বিধানসভায় পদ্ম শিবিরের বিরুদ্ধেই গিয়েছে জনতা জনার্দনের রায়। দাপুটে জয় পেয়েছে কেজরীবালের টিম। তার কিছুদিন পর থেকেই দিল্লির উত্তর-পূর্ব জুড়ে ছড়িয়ে পড়ে হিংসার আগুন। চলে যায় বহু প্রাণ। সে-সময় স্বরাষ্টমন্ত্রকের সঙ্গে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তাঁর। আজ প্রধানমন্ত্রীর বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হল। সকাল ১১টায় শুরু হয় বৈঠক। কী কী বিষয় উঠে এল আলোচনায়: স্বাভাবিকভাবেই উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনা বিশেষ গুরুত্ব পেল আলোচনায়। বৈঠক শেষে কেজরীবাল বললেন, ঠিক সময়ে আরও তৎপর হলে আরও সহজে হিংসা আটকানো যেত। কিন্ত গত কয়েকদিন ধরে গুজব ছড়ানো আটকাতে প্রশংসনীয় কাজ করেছে দিল্লি পুলিশ। এই ধরনের হিংসার ঘটনা আর রাজধানীতে ঘটা উচিত নয়, সহমত হয়েছেন মোদিও। দিল্লির হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, ‘সে যত প্রভাবশালীই হোক না কেন’; প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন কেজরীবাল। কথা হয়েছে দিল্লির উন্নয়ন প্রসঙ্গেও। ইতিমধ্যেই হিংসা বিধ্বস্ত অঞ্চলের মানুষদের পুনর্বাসন দেওয়ার বিষয়টি নিয়ে জোরকদমে এগোচ্ছে দিল্লি সরকার। সোমবার দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়া নিয়ে একাধিক ট্যুইট করা হয় আম আদমি পার্টির তরফে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget