এক্সপ্লোর

Kerala State Name Change: ভাষাগত পরিচিতিকেই অগ্রাধিকার, কেরলের নামবদলে সায় কেন্দ্রের, পশ্চিমবঙ্গ এখনও ‘বাংলা’ হল না

Kerala Name Change: কেরলের নাম পাল্টে ‘কেরলম’ করা নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসছে।

তিরুঅনন্তপুরম: দাবি উঠছিল বহুদিন ধরেই। এবার নাম পাল্টে যাচ্ছে দক্ষিণের রাজ্য় কেরলের। কেরলের নাম পাল্টে ‘কেরলম’ করার প্রস্তাবে সায় দিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।  কেরল বিধানসভায় নাম পরিবর্তনের সপক্ষে ইতিমধ্যেই প্রস্তাব পাস হয়ে গিয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেরলের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকারও। (Kerala Name Change)

কেরলের নাম পাল্টে ‘কেরলম’ করা নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। সেই বৈঠকেই প্রস্তাবে সায় মিলল। 'সেবা তীর্থ'-য় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হল। এবার কেরল বিধানসভায় বিল পাঠাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। (Kerala State Name Change)

চলতি বছরের মে মাসে কেরলে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের নাম পরিবর্তনে যে সায় মিলল, তা পিনারাই বিজয়ন সরকারের সাফল্য হিসেবে গণ্য হবে যেমন, আবার বিজেপি-ও তার ডিভিডেন্ড ঘরে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১৪০ সদস্য় কেরল বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি। 

২০২৪ সালে কেরলের নাম পাল্টে ‘কেরলম’ করতে বিধানসভায় প্রস্তাব পেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ন। সংবিধানের অষ্টম তফসিল-সহ সমস্ত ভাষাতেই কেরলের নাম পাল্টে ‘কেরলম’ করার সপক্ষে সওয়াল করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেই সময় কিছু প্রযুক্তিগত পরিবর্তন ঘটানোর পরামর্শ দেওয়া হয়। এর পর ২০২৪ সালের ২৫ জুন দ্বিতীয় বারের জন্য কেরল বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের সেই প্রস্তাব পাস হয়।

বিজয়ন জানিয়েছেন, মলয়ালি ভাষায় রাজ্যের নাম ‘কেরলম’ই। মলয়ালি ভাষী কেরলের সমস্ত নাগরিকদের একসুতোয় বাঁধতেই নাম পরিবর্তন জরুরি। ঐক্যবদ্ধ ‘কেরলম’ গঠনের দাবি আজকের নয়, বরং স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই ওই দাবি উঠছিল বলে জানান তিনি। সেই দাবি মেনেই কেন্দ্র কেরলের নাম পাল্টে ‘কেরলম’ করায় সায় দিল।

২০২৩ সালেও কেরল বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাস হয়েছিল। কিন্তু সেই সময় কেন্দ্রের অনুমোদন মেলেনি। ১৯২০ সাল নাগাদ ‘ঐক্য কেরলম’ আন্দোলনের সূচনা দক্ষিণের রাজ্যটিতে। মলয়ালি ভাষী মানুষকে সামনে রেখে পৃথক রাজ্য গঠনের দাবি ওঠে। ১৯৫৬ সালে মলয়ালি ভাষীদের রাজ্য শেষ পর্যন্ত গড়ে ওঠে যদিও। কিন্তু মলয়ালি ভাষায় ‘কেরলমে’র পরিবর্তে সংবিধানের অষ্টম তফসিলে রাজ্যের নাম হিসেবে জায়গা পায় কেরলই।

কিন্তু রাজ্যের নাম ‘কেরলম’ রাখা নিয়ে এত জোর সওয়াল কেন? এর নেপথ্যেও রয়েছে দীর্ঘ ইতিহাস। কেউ কেউ ‘কেরা’ রাজবংশ (Chera Dynasty)-র কথা উল্লেখ করেন। আবার নারকেলের রাজ্য ‘Kera Alam’ বোঝাতেও  এমন নামকরণ বলে তত্ত্ব শোনা যায়। যে ‘কেরা রাজবংশে’র উল্লেখ পাওয়া যায়, একময় কেরল-সহ তামিলনাড়ুও তাদের শাসনাধীন ছিল। পরবর্তীতে মলয়ালি ভাষীদের নিজস্ব ভাষাগত পরিচিতি, নিজস্ব সংস্কৃতি গড়ে ওঠে। 

কেরলের নাম পরিবর্তনের এই দাবি নতুন নয় মোটেই। ২০১০ সালে রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী ভিএস অচুতানন্দনও কেরলের পরিবর্তে রাজ্যের নাম ‘কেরলম’ করার দাবি তোলেন। সেই সময় প্রস্তাবটি পাস করানো যায়নি। কোনও রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে সংসদের অনুমোদন জরুরি। ২০১১ সালে Orissa-র নাম পাল্টে Odisha করা হয়। পশ্চিমবঙ্গের তরফেও ২০১১ এবং ২০১৬ সালে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে পাল্টে শুধুমাত্র ‘বাংলা’ করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ২০২০ সালে কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব প্রত্য়াখ্যান করে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
৫০ হাজার জমায়েতের সম্ভাবনা, কাল ফের নজরে রাজধানী ; CJP-র কর্মসূচি ঘিরে বিশাল উদ্যোগ
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
CJP Delhi Protest: ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচি ঘিরে কড়াকড়ি, জাতীয় পতাকা নিয়ে জমায়েতে ১১ জনকে অনুমতি?
BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget